ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০২ ৭ সেপ্টেম্বর ২০২৫
কয়েক বছর আগে ক্লিন শেভ ছিল অধিকাংশ পুরুষদের পছন্দের ফ্যাশন। ক্লিনশেভ মুখকেই তখন স্মার্টনেস হিসেবে ধরা হতো। সেই ধারণা বদলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন দাড়ি হয়ে উঠেছে ফ্যাশনের নতুন ট্রেন্ড। দাড়ি রাখার হাল ফ্যাশনে বাদ যাননি হলিউড-বলিউড অভিনেতা কিংবা ক্রিকেটার ও ফুটবলার। শাকিব খান, লিওনেল মেসি কিংবা বিরাট কোহলি-সবাই দাড়িকে নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন।
তাদের দেখাদেখি এখন একমুখ দাড়ি যেন ছেলেদের ফ্যাশনের নতুন ধারা। প্রশ্ন উঠতে পারে, দাড়ি নিয়ে হঠাৎ এত আলোচনা কেন? নেপথ্য কারণ হলো গত ৬ সেপ্টেম্বর ঘটা করে সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব দাড়ি দিবস। অদ্ভুত শোনালেও ২০১০ সাল থেকে শুরু হয়েছে দিনটি। প্রতি বছর সেপ্টেম্বরে প্রথম শনিবার বিশ্বব্যাপী পালন করা হয় দিবসটি।
দাড়ি রাখা এখন পৌরুষের নিদর্শন ভাবা হয়। বর্তমানে দাড়ির মাধ্যমে একজন পুরুষের ব্যক্তিত্ব ও রুচির পরিচয়ও পাওয়া যায়। পরিবেশ, দেশ, পেশা, ব্যক্তিত্ব, রুচিভেদে কাট-ছাঁটেও আছে ভিন্নতা। তবে স্টাবল কাট, ট্রিমড কাট, করপোরেট বিয়ার্ড বা লুম্বারজ্যাক বিয়ার্ড কাট বেশ জনপ্রিয়। কিন্তু শুধু দাড়ি রাখলেই হয় না, এর সঠিক পরিচর্যারও প্রয়োজন। না হলে বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। আসুন জেনে নেয়া যাক কীভাবে দাড়ির যত্ন নেবেন—
নিয়মিত পরিষ্কার
দাড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এর জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন আপনার দাড়িতে। শুধু তাই নয়, কন্ডিশনারও দিতে পারেন। এ ছাড়া প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এবং স্যালিসাইলিক ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজার দিয়ে দাড়ি পরিষ্কার করলে বেশ ভালো উপকার পাবেন।
ময়েশ্চারাইজ করুন
দাড়িতে তেল ব্যবহার করুন। এতে দাড়ি ময়েশ্চারাইজ হবে। বাজারে এখন অনেক ধরনের বিয়ার্ড অয়েল, ক্রিম কিনতে পাওয়া যায়। সেখান থেকে নিজের পছন্দমতো বিয়ার্ড অয়েল কিনে ব্যবহার করতে পারেন। আর তা না চাইলে, ঘরেই বানিয়ে ফেলতে পারেন বিয়ার্ড অয়েল। বিয়ার্ড অয়েল তৈরি করতে ২ টেবিল চামচ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারিকেল তেল ২ টেবিল চামচ আমন্ড অয়েল নিয়ে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হবে দারুন সুগন্ধি বিয়ার্ড অয়েল। এই তেল ব্যবহারে আর্দ্রতা বাড়ানোর পাশাপাশি দাড়িতে পুষ্টি জোগাবে। ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করবে।
ঘরোয়া মাস্ক
দাড়ির সৌন্দর্য ধরে রাখতে ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। মাস্ক বানাতে চার টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। এই মাস্কটি ব্যবহারে দাড়ি স্বাস্থ্যোজ্জ্বল ও নরম হবে। এ ছাড়া ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
নিয়মিত আঁচড়ানো
নিয়মিত দাড়ি আঁচড়ালে দাড়িতে জট পড়ে না। দাড়ির শেপ ঠিক রাখতে সাহায্য করে। দাড়ি আঁচড়ানোর জন্য ছোট চিরুনি ব্যবহার করাই ভালো।
উপকারিতা
দাড়ি রাখলে স্টাইলের সঙ্গে স্বাস্থ্যকর উপকারিতাও রয়েছে। দাড়ি রাখলে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মুখের ভেতরে ঢুকতে বাধা দেয়। ফলে গলার কোনো রোগ হওয়ার ঝুঁকি কমে যায়। এ ছাড়া শরীরের তাপমাত্রা ধরে রাখতে দাড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















