ঢাকা, ২৯ জুন সোমবার, ২০২৬ || ১৪ আষাঢ় ১৪৩৩
good-food
৩৩৮

বাড়িতেই বানান মশার ওষুধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ২৩ এপ্রিল ২০২১  

চারদিকে বাড়ছে রোগ। সংক্রামক রোগের শেষ নেই। করোনার পাশাপাশি সতর্ক থাকতে হবে মশা, মাছি দ্বারা সংক্রমিত রোগ থেকেও। মশা তাড়ানোর কিছু উপায় বাড়িতেই পেয়ে যাবেন। কীভাবে বানাবেন তার ওষুধ, জেনে নিন।

 

নিম তেল
নারকেল তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে রাখুন। এই মিশ্রণ গায়ে লাগালে মশা দূরে থাকবে। নিমের বিভিন্ন গুণের মধ্যে অন্যতম হলো, তা মশা দূর করতে সাহায্য করে।

 

পিপারমিন্ট তেল
পিপারমিন্টও মশা তাড়াতে সাহায্যে করে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে রাখুন। এই মিশ্রণ ঘরের কোণে স্প্রে করলে মশার উপদ্রব কমবে। এতে অবশ্য শুধু মশা নয়, অন্য পোকামাকড়ও কমবে।

 

টি ট্রি তেল
টি ট্রি তেলের তীব্র গন্ধে মশা দূরে থাকে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গায়েও লাগাতে পারেন। কোনও রকম ফোলা ভাব বা ইনফেকশন হওয়ার আশঙ্কা কমবে।

 

লেবুর তেল
ইউক্যালেপটাস তেলের সঙ্গে লেবুর তেল মেশালে মশা মাছি, পোকামাকড় তাড়ানোর চমত্‍কার ওষুধ তৈরি হবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর