বিমানবহরে ‘সোনার তরী’, ‘অচিন পাখি’ যুক্ত করলেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৭ ২৮ ডিসেম্বর ২০১৯
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭ -৯ যুক্ত হয়েছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার ‘সোনার তরী’ এবং ‘অচিন পাখি’র উদ্বোধন করেন। এ দুটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৮টি।
প্রধানমন্ত্রী এদিন বিমানবন্দরের যাত্রী পরিবহন এবং মালপত্র আনা নেয়ার সক্ষমতা বৃদ্ধিতে ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত ৩য় টার্মিনালের উদ্বোধন করেন।
তিনি বিশ্বের সব স্থান থেকে বিমানের টিকেট ক্রয়ের সুবিধা সম্বলিত একটি মোবাইল অ্যাপসও উদ্বোধন করেন।
এর আগে ২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় । ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ বিমান এবং ৪টি নতুন ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হয়।
গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে আরো ২টি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ কেনার ঘোষণা দেন শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় প্রথম ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজ ২১ ডিসেম্বর এবং দ্বিতীয় বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ২৪ ডিসেম্বর ২০১৯ বিমান বহরে যুক্ত হয়।
ড্রিমলাইনারের নাম বাছাই করেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনা। এগুলো হলো আকাশবীণা, হংস বলাকা, গাঙচিল, রাজহংস, সোনার তরী এবং অচিন পাখি ।
১৬ ঘণ্টা টানা উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন জ্বালানি সাশ্রয়ী বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।
বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন সব গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেট/ যেকোনও কার্ডের মাধ্যমে। গুগল প্লেস্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যেকোনও স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
সূত্র জানায়, এ অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা, অনলাইন টিকেট ও রিফান্ড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন।
যাত্রীরা অ্যাপসটি ডাউনলোড করে স্ব স্ব প্রোফাইল তৈরি পূর্বক সরাসরি ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ টিকিট, বুকিংয়ের পর টাকা পরিশোধের ব্যবস্থা, রিজার্ভেশন স্ট্যাটাস চেকিংয়ের সুবিধা, ভ্রমণ সঙ্গীর তথ্য সরবরাহ করতে পারবেন। এছাড়া মাই ট্রিপ, বুকিং হিস্ট্রি, ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, অ্যামেক্স, নেক্সাস) ও মোবাইলের (বিকাশ, রকেট) মাধ্যমে টিকিট ক্রয় এবং বুকিংয়ের টার্মস এ্যান্ড কন্ডিশন সুবিধা রয়েছে অ্যাপসটিতে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


