বিশ্ববাজারেও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৬ ২৩ ডিসেম্বর ২০২৫
বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দাম মঙ্গলবার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্বল মার্কিন ডলার এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান এই ধাতুর চাহিদা আকাশচুম্বী হওয়ায় এই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুধু স্বর্ণই নয়, রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৮.৯৪ ডলারে দাঁড়ায়। তবে দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে দাম ৪,৪৯৭.৫৫ ডলারের নতুন রেকর্ড স্পর্শ করে। একই সঙ্গে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫২০.১০ ডলারে স্থির হয়েছে।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “মার্কিন ফেডারেল রিজার্ভের নমনীয় নীতির প্রত্যাশা, ডলারের ওপর বাজারের আস্থাহীনতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা—সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আকর্ষণ এখনও ব্যাপক।”
এই দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন ডলারের দুর্বলতাকে, যা টানা দ্বিতীয় দিনের মতো দরপতনের শিকার এবং ২০১৭ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনের পথে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব তেল ট্যাংকারের ওপর "অবরোধ" আরোপের নির্দেশ দেওয়ায় বিশ্বজুড়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও দেখা গেছে বড় ধরনের উল্লম্ফন। স্পট সিলভারের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯.৫১ ডলারে পৌঁছেছে এবং একপর্যায়ে ৬৯.৯৮ ডলারের রেকর্ড স্পর্শ করে। সরবরাহ ঘাটতি ও শিল্প খাতে চাহিদা বাড়ায় চলতি বছরে রুপার দাম ১৪২ শতাংশ বেড়েছে। পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ আহমাদ আসিরি বলেন, “স্বর্ণ ও রুপা দুটিই শক্তিশালী কেনার চাপের মধ্যে রয়েছে, যা প্রমাণ করে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আপাতত থামছে না।”
বিশ্ববাজারের এই রেকর্ডের ঢেউ সরাসরি এসে লেগেছে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবারের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











