বিশ্বের সবচেয়ে দূষিত শহর আসাম-মেঘালয়ের বার্নিহাট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ২১ এপ্রিল ২০২৫
সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ারের করা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আছে ভারতের আসাম-মেঘালয় সীমান্তের বার্নিহাট। পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, চোখে চুলকানি এবং ত্বকের সমস্যায় ভুগছেন এই শহরের হাজার হাজার মানুষ।
শিল্প কারখানায় ছাওয়া এই ছোট শহরের দুই বছর বয়সী বাসিন্দা সুমাইয়া আনসারি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভূগছিল। মার্চে তাকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দিতে হয়েছিল। দুই দিন হাসপাতালে থাকার পর সে ছাড়া পায় বলে জানিয়েছে রয়টার্স।
সে এই শহরের অনেক বাসিন্দার মতো এমন অসুখে ভুগছে যাকে উচ্চমাত্রার দূষণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার দূষণে দূষিত হলেও আসাম ও মেঘালয়, এই দুই রাজ্যে ছড়ানো শহরটি এর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
২০২৪ সালে বার্নিহাটের বাতাসে বার্ষিক গড় পিএম২.৫ ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১২৮ দশমিক ২ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার ২৫ গুণেরও বেশি, বলে জানিয়েছে আইকিউএয়ার।
পিএম২.৫ হলো অতি সূক্ষ্ম ২ দশমিক ৫ মাইক্রেণ আকারের কণা, যা শ্বাসনালীতে ঢুকে হৃদরোগসহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিতে পারে। সুমাইয়ার বাবা আবদুল হালিম আনসারি বলেন, “খুব ভয়ংকর ছিল মুহূর্তটা, সে যেন মাছের মতো করে নিঃশ্বাস নিচ্ছিল।”
সরকারি তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ২০২২ সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের রোগী ছিল ২ হাজার ৮২ জন, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৮১ জনে। বার্নিহাট প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জে মারাক বলেন, “প্রতিদিন যে রোগীরা আসে, তাদের ৯০ শতাংশই কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিষাক্ত বাতাস শুধু শ্বাসতন্ত্রে নয়, ত্বকে চুলকানি, চোখ জ্বালা, ফসলের ক্ষতি করা থেকে শুরু করে এমনকি রোদে জামাকাপড় শুকানোও সীমাবদ্ধ করে দিয়েছে।স্থানীয় কৃষক দিলদার হুসেইন বলেন, “সবকিছু ধুলা আর কালো ছাইয়ে ভরা।”
সমালোচকরা বলছেন, বার্নিহাটের এই বিপর্যয় শুধু দিল্লির মতো বড় বড় শহর নয়, দেশের ছোট ছোট শহরেও অবাধ শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ কীভাবে চরমে পৌঁছাচ্ছে তারই প্রতিফলন। ভারতের অন্য অংশে যেখানে প্রতি শীতকালে দূষণ বাড়ে, বার্নিহাটে তা বছরের সব সময়ই বিপজ্জনক মাত্রায় থাকে বলে সরকারি তথ্যে দেখা গেছে।
অত্যন্ত দূষণকারী প্রায় ৮০টি শিল্পকারখানা, ভারী যানবাহনের নির্গমন আর নগরীটির বিশেষ বাটি আকৃতির প্রাকৃতিক বিন্যাস মিলে সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে। আসামের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান অরূপ কুমার মিশ্র বলেন, “মেঘালয়ের পাহাড়ি অঞ্চল ও আসামের সমতলের মাঝে আটকে থাকা এই উপত্যকা থেকে দূষণ কোথাও ছড়িয়ে পড়তে পারে না।”
বার্নিহাটের অবস্থান দুই রাজ্যের সীমান্তে হওয়ায় সমস্যার সমাধান করাও কঠিন হয়ে পড়েছে। এক রাজ্য অন্যটির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেন মেঘালয় সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। মার্চে আইকিউ এয়ারের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বার্নিহাটের দূষণের বিরুদ্ধে লড়াই করতে যৌথ কমিটি করে একত্রে কাজ করতে সম্মত হয়েছে আসাম ও মেঘালয়।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













