ঢাকা, ০৬ জুন শনিবার, ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৯০২

বিয়ের ৩ মিনিটেই তালাক !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০১ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

ছোট্ট একটি ভুল। আর তাতেই মাত্র ৩ মিনিটেই সমাপ্ত বিয়ের আনুষ্ঠানিক সম্পর্ক। বিয়ের মিনিট পরই বরকে তালাক দিলেন কনে। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি আদালত থেকে বের হন ঠিকই।  কিন্তু বরের ছোট একটি ভুলের জন্য তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন কনে। ঘটনাটি কুয়েতের।

দ্য সান, ইণ্ডিয়া টাইমস ও মিরর অনলাইন প্রতিবেদনে বলা হয়, আদালত থেকে বের হওয়ার সময় হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ায় কনেকেস্টুপিডবলেন বর। আর কনে এতে প্রচণ্ড রেগে যান এবং বিচারকের কাছে গিয়ে বরকে তালাক দেয়ার কথা জানান।

কনের দাবি মেনে বিচারক তিন মিনিট আগে যাদের বিয়ে সম্পন্ন করেন, তাদের তালাকে সম্মতি দেন। অথচ তারা স্বামী-স্ত্রী হিসেবেই তার কাছ থেকে বিদায় নেন। কুয়েতের ইতিহাসে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত বিয়ে বলে মনে করা হচ্ছে।

 

ঘটনাটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই মন্তব্য করেন যে কনে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। টুইটারে একজন লেখেন, শুরুতেই একের প্রতি অন্যের সম্মান না থাকলে বৈবাহিক জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়।

আরেকজন লেখেন, বিয়ের শুরুতেই যার আচরণ এমন, তাকে ত্যাগ করাই ভালো।