বৃষ্টির পানিতে গোসল করা উপকারী নাকি অপকারী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৯ ৭ জুলাই ২০২৫
ভরা বর্ষার সময় এখন। যখন-তখন অঝোরে ঝরছে বৃষ্টি। রোমান্টিক মন যাঁদের, তাঁরা তো ফুরসত মিললেই বৃষ্টিতে ভেজেন বাড়ির ছাদে বা সামনের উঠোনে। মনের আনন্দে ভেজার আগে জেনে নিন, বৃষ্টির পানিতে গোসল করারও অনেক সুফল রয়েছে। ত্বক, চুল ও শরীরের জন্য বেশ উপকারী বৃষ্টির পানি। তবে বলে রাখা ভালো, বৃষ্টি শুরুর প্রথম কিছুক্ষণ না ভেজা ভালো। বৃষ্টির প্রথম ধাক্কায় বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা কিংবা অন্যান্য ক্ষতিকর পদার্থ মাটিতে নেমে যায়। তারপর ইচ্ছেমতো ভিজুন।
স্বাস্থ্যকর চুল
বৃষ্টির পানি প্রাকৃতিকভাবে চুল পরিষ্কার করে। এ পানি নিরপেক্ষ ও সামান্য অ্যাসিডিক বা ক্ষারীয়। বৃষ্টি হলেই যাঁরা গোসল করতে ছাদে চলে যান, তাঁরা জেনে রাখুন, নিয়মিত বৃষ্টির পানি দিয়ে চুল ধুলে নিষ্প্রভ চুলও হয়ে ওঠে ঝলমলে। তবে বৃষ্টিতে গোসল করার পর সাধারণ পানি দিয়ে চুল শ্যাম্পু করতে হবে। তাহলেই এই উপকার পাওয়া যাবে। ভালো হয় যদি নিমপাতার গুণসমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল ধোয়া যায়। এতে বর্ষার দিনে মাথার ত্বকে খুশকিও জমতে পারবে না।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
বৃষ্টির পানি ত্বকের জন্য উপকারী। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজ করে।
ভিটামিন বি১২ এর ঘাটতি পূরণ
বৃষ্টির পানি মুহূর্তের মধ্যে আপনার মন সতেজ করে তুলতে সক্ষম। এতে এমন কিছু অণুজীব রয়েছে, যা বিপাকীয় উপজাত হিসেবে ভিটামিন বি১২ তৈরি করার ক্ষমতা রাখে। আপনি যদি ভিটামিন বি১২ এর ঘাটতি পূরণ করতে চান, তাহলে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঝুম বৃষ্টিতে গোসল করতে পারেন। তবে শর্ত একটাই, বৃষ্টির পানিতে গোসল করার পর সাধারণ পানি, সাবান ও শ্যম্পু দিয়ে ভালোভাবে শরীর ও চুল ধুয়ে নিতে হবে।
হরমোনের ভারসাম্য বজায় রাখে
বর্ষার মৌসুমে নিয়মিত ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টিতে স্নান করলে শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে বলে মনে করা হয়। শুধু তা-ই নয়, কানে ব্যথা ও যেকোনো ধরনের কানের সংক্রমণ দূর করতে বৃষ্টিতে কিছু সময়ের জন্য গোসল করতে পারেন। এরপর কুসুম গরম পানিতে আবার গোসল সেরে নিন। তবে ১৫ মিনিটের বেশি বৃষ্টিতে না ভেজাই ভালো। তা ছাড়া বৃষ্টির সঙ্গে বাতাস থাকলেও বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকা উচিত। নইলে জ্বর ও ঠান্ডার সমস্যায় ভুগতে হতে পারে।
ত্বকের র্যাশের সমস্যা দূর করে
রোদ ও ঘামের কারণে ত্বকে অনেকের র্যাশ হয়। বর্ষায় এই র্যাশ থেকে মুক্তি পেতে বৃষ্টিতে গোসল করতে পারেন। বৃষ্টির পানিতে গোসল করলে ত্বক ঠান্ডা থাকে ও র্যাশ কমে। ত্বকে ঘামাচি থাকলেও বৃষ্টির পানিতে গোসল করলে উপকার পাওয়া যায়।
হ্যাপি হরমোন নিঃসৃত হয়
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চারটি হরমোনকে হ্যাপি হরমোন বলে। বৃষ্টিতে ভিজলে শরীরে এন্ডোরফিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন দুশ্চিন্তা দূর করে এবং মন ফুরফুরে রাখতে সহায়তা করে। মানসিক চাপ দূর করতে তাই মৌসুমি বৃষ্টিতে মাঝেমধ্যে ভিজতেই পারেন। তবে মৌসুমের শুরুর দিককার বৃষ্টিতে না ভেজাই ভালো। এতে করে রোগবালাই হওয়ার আশঙ্কা থাকে।
সতর্কতা
বৃষ্টি শুরুর প্রথম ৫–১০ মিনিট তাতে না ভেজা ভালো। তাতে দূষিত পদার্থ থাকে।
জুতা-মোজা পরে বৃষ্টিতে ভিজতে যাবেন না। তাতে ঠান্ডা লাগবে বেশি।
বৃষ্টির পানিতে ভিজলে পরে সাধারণ পানি দিয়ে গা ধুয়ে ফেলুন। সম্ভব হলে কুসুম গরম পানি ব্যবহার করুন।
শিশুরা বৃষ্টিতে ভিজতে চাইলে তাদের জুতা খুলে দিন, যাতে পানি জমে যেতে না পারে।
বৃষ্টিভেজা শরীরে বেশিক্ষণ থাকবেন না। দ্রুত শরীর মুছে গরম কাপড় পরুন।
জ্বর বা ঠান্ডার সমস্যা থাকলে বৃষ্টিতে ভিজবেন না।
বৃষ্টির সঙ্গে বাতাস থাকলেও না ভেজা ভালো।
বৃষ্টিতে ভেজার পর দুর্বল লাগলে তরলজাতীয় খাবার খেয়ে নিন এবং বিশ্রাম করুন।
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর









