বেনজিরের ডক্টরেট ডিগ্রি বাতিলের দাবি, পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৭ ৬ জুলাই ২০২৪
ডক্টরেট ডিগ্রি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা না থাকার পরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। জানা যায়, র্যাবের ডিজির পদ বিবেচনায় নিয়ে যোগ্যতা শিথিল করে তাকে ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে বেনজিরের ডিগ্রি বাতিল ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি উঠলেও এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
কিছুদিন আগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবুও ডক্টরেট ডিগ্রি পান বেনজীর’ শিরোনামে গত বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সর্বশেষ ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বেনজীর আহমেদের ডিগ্রিটি বাতিলের দাবির পাশাপাশি এর পেছনের রহস্য কী তা অনুসন্ধানের দাবি ওঠে।
ঢাবির উপাচার্য এসএম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রির বিষয়ে নেটে আলোচনা হয়েছে। আমার হাতে এখনো সিনেট অধিবেশনের কার্যবিবরণী আসেনি। সেটি হাতে পেলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পদে পদে অসংগতি থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেনজির আহমেদকে ডক্টরেট ডিগ্রি দেয়ার নেপথ্যে একজন প্রভাবশালী শিক্ষক জড়িত থাকায় এখনো বিষয়টি নিয়ে দৃশ্যমান কোন তৎপরতা দেখাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, রণজিৎ কুমার সাহা, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, অসংগতির কারণে এর আগেও ঢাবিতে ডক্টরেট ডিগ্রি বাতিলের নজির রয়েছে। মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে গবেষণাপত্র জমা দেয়ায় ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন প্রভাষক মো. নূর উদ্দিনের পিএইচডি ডিগ্রি বাতিল করে কর্তৃপক্ষ।
বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফয়েজ বলেন, প্রভাবশালী কারো জন্য এভাবে ডক্টরেট প্রোগ্রামের শর্ত শিথিল করা ঠিক হয়নি। শর্ত শিথিলের সুযোগই তো থাকার কথা নয়। বিশ্ববিদ্যালয় চাইলে ডিগ্রির বিষয়টি যাচাই-বাছাই করতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








