বেশি খেতে নেই বাদাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ১৭ সেপ্টেম্বর ২০২০
রাস্তায় হাঁটছিলাম। দেখা হলো এক পুরনো ছাত্রের সঙ্গে। সে আমার সঙ্গে কিছুক্ষণ থাকার ও হাঁটার ইচ্ছা প্রকাশ করল। আমরা পাশাপাশি হাঁটছি। স্যার বাদাম খাবেন? খাব, তবে আমি পয়সা দেব। না স্যার, টাকাটা আমাকে দিতে দিন। কেন? আমি সবাইকে বলে বেড়াতে পারব- আজ মুনীর স্যারকে বাদাম খাইয়েছি। এটা আমার জন্য একটি ঘটনার মতো ঘটনা হয়ে থাকবে।
ঠিক আছে, ৫ টাকার বাদাম নাও। স্যার, এত অল্প? বাদাম ভালো, তবে বেশি খেতে নেই। কেন স্যার? কারণ এতে প্রচুর ফ্যাট থাকে যা স্বাস্থ্যকর নয়। তুমি জান বাদামে কি আছে? জানি, এতে প্রোটিন, ভিটামিন আছে। আর আপনি তো বললেন ফ্যাট আছে।
বলি শোন। ১০০ গ্রাম বাদামে মোট ক্যালরির পরিমাণ হলো ৫৬৭। প্রোটিনের পরিমাণ ২৫.৮ গ্রাম, শর্করা ১৬.১ গ্রাম, সুগার ৪.৭ গ্রাম, আঁশ ৮.৫ গ্রাম, ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ৬.৮ গ্রাম, মনোআনস্যাচুরেটেড বিশেষ করে অলিক অ্যাসিড ২৪.৪৩ গ্রাম, পলিআনস্যাচুরেটেড (লিনোলিক অ্যাসিড, ইকোসাট্রাইয়েনোয়িক অ্যাসিড, ইকোসাট্রেট্রাইয়েনোয়িক অ্যাসিড, ডকোসাহেক্সাইনোয়িক অ্যাসিডসহ আরো অনেক) ১৬.৫৬ গ্রাম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ১৫.৫৬ গ্রাম।
এ ফ্যাটি অ্যাসিডগুলো শরীরের জন্য অতি প্রয়োজনীয়। তবে বেশি ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য ভালো নয়। কারণ এটি হার্টের শিরা-উপশিরার আভ্যন্তরীণ দেয়ালে সাইটোকাইন প্রস্তুতের মাধ্যমে প্রদাহ সৃষ্টি করে। ফলে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাই বাদাম খাওয়া খুব ভালো, তবে মাত্রাতিরিক্ত পরিমাণে নয়।
প্রতিদিন একজন পুরুষ ৫৬ গ্রাম এবং একজন নারী ৪৬ গ্রাম বাদাম খেতে পারেন।
বাদামে প্রচুর ভিটামিন আছে। এর মধ্যে রয়েছে থায়ামিন, রাইবোফ্লেভিন, ফোলিক অ্যাসিড, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, কোলিন, পিরিডক্সিন (ভিটামিন বি-৬), ভিটামিন ই। খনিজের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফসফোরাস, কপার ইত্যাদি।
দেখ আল্লাহর কুদরত। ছোট্ট একটা বাদামে তিনি কত নিত্য প্রয়োজনীয় উপকরণ সৃষ্টি করে রেখেছেন। তবুও আমরা শুকরিয়া আদায় করি না। মানুষ বড়ই অকৃতজ্ঞ! আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, অকৃতজ্ঞ হয়ো না।
দুটি মিনি ঠোঙ্গায় বিক্রেতা দুজনকে বাদাম দিলেন। এখানে কত বাদাম আছে গুণে দেখ তো? ও গুণে বলল- স্যার, ১০টি। তার মানে একটি বাদামের দাম ৫০ পয়সা। বাদামের স্ট্যাটাস তো কম নয়? কার উন্নতি হচ্ছে বুঝতে পারলাম না- বাদামের, মানুষের না দেশের?
ঠিক আছে, চল হাঁটতে হাঁটতে বাদাম খাই। তবে এর খোসা নিচে ফেলতে পারবে না। কি করব স্যার? পকেটে রাখ, অত:পর সাইদ খোকনের বিনে (এখন সাঈদ খোকন নেই, বিনও নেই) ফেলবে অথবা বাসায় গিয়ে বিনে ফেলবে।
স্যার, এ অপরিষ্কার শহরে বাদামের খোসা ফেললে আর কতটুকুই বা অপরিষ্কার হবে? বললাম - সবাই তোমার মতো চিন্তা করে বলেই ঢাকার আজ এ করুণ অবস্থা। সবাই যদি আমার মতো চিন্তা করত, তবে যেকোনো সভ্য দেশের শহরের মতো ঢাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতো। মনে রাখবে- বাদাম খাওয়ার অধিকার সবার আছে কিন্তু খোসা ফেলে শহর অপরিষ্কার করার অধিকার কারো নেই।
স্যার, আপনার কাছ থেকে আজ একটি ভালো অভ্যাস শিখলাম। না, সব শেখনি, শিখতে হলে তোমাকে আবার শিশু বয়সে ফিরে যেতে হবে। তুমি বিয়ে করেছ? না স্যার। বয়স হলে করে ফেল। বিয়ে করে তোমার বউকে এ ভালো অভ্যাসগুলোর কথা বলবে। অত:পর ছেলেমেয়ে হলে তাদেরও। কারণ বাবা-মা ও গৃহ হলো শিশুদের আদব-কায়দা, নম্রতা-ভদ্রতা, আচরণ ও মানবিক গুণাবলি শেখার উৎকৃষ্ট প্রারম্ভিক শিক্ষক ও পাঠাগার।
প্রতি ঘরে এ প্র্যাক্টিস চালু হলে আশা করা যায় একসময় আমরা না হলেও পরবর্তী প্রজন্ম সভ্য হতে পারবে এবং আমাদের এ অসহায় মাতৃভূমিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবে। দেখছ না, আমাদের দেশের যুবক-যুবতী ও মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয়ে কেমন ধস নেমেছে? এ অবক্ষয় ও ধস রোধ করা না গেলে এদেশের কোনো ভবিষ্যত নেই। তাই আমাদের এ দেশকে বাঁচাতেই হবে।
লেখক: অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ
সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- গণভোটের সহজপাঠ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত





