বেশি দিন বাঁচতে চান, চায়ের সঙ্গে বিস্কুটের বদলে মুড়ি খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩১ ১৫ অক্টোবর ২০২০
দুপুরে ভাতের পর সব বাড়িতেই বিকালে চা খাওয়ার প্রচলন রয়েছে। সেই সঙ্গে অনেকে বিস্কুট খান। এমনকি বাড়িতে মেহমান এলে চায়ের সঙ্গে তা খেতে দেয়া হয়। আসলে চায়ের সঙ্গে টা মানেই বিস্কুট। কিন্তু আপনি জানেন কী এটি খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস পর্যন্ত হতে পারে।
বেশিরভাগ বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় পাম তেল। এ তেল শরীরে প্রবেশ করলে হার্টের ক্ষতি হতে পারে। ময়দা ছাড়া বিস্কুট বানানো যায় না। ময়দায় থাকা গ্লুটেন, বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। এ থেকে হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়।
এছাড়া বিস্কুটে থাকে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ ও সোডিয়াম। যা দেহের পক্ষে একদম ভালো নয়। আবার বিস্কুট খাওয়ার অভ্যাস হয়ে গেলে তা ত্যাগ করা যায় না। কারণ, এটি খেলে মস্তিষ্কে কোকেন ও মরফিন তৈরি হয়।
যা এক প্রকার আনন্দের সৃষ্টি করে। ফলে একটার জায়গায় ৪টি তা খেয়ে ফেলেন কেউ কেউ।
এতে ক্ষতি হয় নিজেদেরই। তাই বিকালের চায়ে বিস্কুটের বদলে একমুঠো মুড়ি খান। এর অনেক উপকারিতা রয়েছে। ওজনও ঝরে খুব তাড়াতাড়ি। ফলে স্লিম থাকা যায়। কম ক্যালোরিতে পেট ভরাতে চাইলে মুড়ির থেকে স্বাস্থ্যকর কিছু নেই। যাদের খুব বেশি খিদে পায়, তাদের জন্য লাঞ্চ এবং ডিনারের মাঝে এটি হলো সবচেয়ে ভালো খাবার।
১ কাপ চায়ের সঙ্গে পেঁয়াজ, শসা, গাজর দিয়ে মুড়ি মাখিয়ে খেলে পেট ভর্তি থাকে। সেই সঙ্গে শরীরে কোনও অতিরিক্ত ক্যালোরি জমে না। অনেকটা পানি টেনে নেয় বলে মুড়ি খেলে বেশ খানিকটা পেট ভরে থাকে। পেটের নানা গোলমালে শহর-গ্রাম নির্বিশেষে এখনও এর পানি খাওয়ার চল রয়েছে।
মুড়ির বাকি উপকারিতা-
দেহের শক্তি বৃদ্ধি: মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। এটি দেহের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিনের কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে কাজ করে এ খাবার।
হজমে সাহায্য: মুড়িতে রয়েছে হজমে সাহায্যকারী ফাইবার। এটি হজমে সাহায্য করে। অন্ত্রকে ঠিক রাখে। একই সঙ্গে শরীরের মেটাবলিজমের উন্নতিতে সহায়তা করে।
হাড় মজবুত: মুড়ি ভিটামিন ডি, রাইবোফ্লাভিন ও থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার। তাই এটি খেলে হাড় ও দাঁত শক্ত হয়।
উচ্চরক্তচাপের প্রশমন: মুড়িতে খুব সামান্য পরিমাণ সোডিয়াম থাকে। যা রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি খেলে উচ্চ রক্তচাপ এড়ানো যায়। হার্ট অ্যাটাকের মতো হৃদরোগ প্রতিরোধ করা যায়।
মস্তিষ্কের বিকাশে: এতে রয়েছে নিউরোট্রান্সমিটার পুষ্টিগুণ। ফলে এটি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনাসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। মুড়ি মস্তিষ্কের উন্নতি এবং কগনিটিভ ফাংশনের উন্নতিতে কাজ করে।
ডায়েটে কন্ট্রোলে: মুড়ি ওজন কমাতে সাহায্য করে। এ সুস্বাদু খাবার হতে পারে স্বাস্থ্যকর ডায়েট স্ন্যাকস। এর সঙ্গে সামান্য ভেজানো ছোলা, শসা, পেঁয়াজ মিশিয়ে খেলে অনেক পুষ্টিগুণ মেলে।
ত্বকের যত্নে: মুড়ি রূপচর্চায় ব্যবহার করা হয়। এর গুঁড়া, মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে মাখলে ব্রণ সেরে যায়।
মুড়ির পার্শ্ব প্রতিক্রিয়া: মুড়ি শরীরের জন্য খুবই ভালো। তবে একটু সাবধান। কারণ, উপকারিতার পাশাপাশি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটি বেশি খেলে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। এতে উপস্থিত গ্লাইসিমিক রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। তাই মুড়ি পরিমিত পরিমাণে খাওয়া ভালো।
এটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ। তাই বেশি খেলে ওজন বৃদ্ধি পায়। ফলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই পানি দিয়ে ভিজিয়ে মুড়ি খাওয়ার থেকে শুকনো খাওয়াই ভালো।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






