ভাপা পিঠা কখন খাওয়া ভালো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২০ ১১ ডিসেম্বর ২০২৫
শীত নামলেই বাঙালি রান্নাঘরে শুরু হয় পিঠার উৎসব। ধোঁয়া ওঠা ভাপা পিঠার গন্ধ যেন শীতের সকালের আলাদা এক গল্প।
কিন্তু অনেকেই ভাবেন- স্বাস্থ্যের দিক দিয়ে ভাপা পিঠা খাওয়ার সেরা সময় কোনটা? সকাল না সন্ধ্যা? বিশেষ করে যাদের ওজন কমানোর টার্গেট বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের রুটিন চলছে, তাদের কাছে এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ।
সকালের দিকে কেন ভাপা পিঠা উপকারী?
পুষ্টিবিদদের মতে, মানুষের মেটাবলিজম সবচেয়ে বেশি সক্রিয় থাকে সকালের দিকে। তাই চালের গুঁড়া ও গুড়ে তৈরি ভাপা পিঠার কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনিকে শরীর সহজে ভাঙতে পারে। সকালে খেলে সারাদিনে সেই ক্যালরি খরচ করার যথেষ্ট সময় থাকে।
যারা ভোরে ব্যায়াম করেন বা দীর্ঘ ফাস্টিংয়ের পরে নাশতা করেন, তাদের জন্য ভাপা পিঠা হতে পারে চমৎকার এনার্জি বুস্টার। গুড় রক্তে দ্রুত শক্তি দেয়, আর চালের গুঁড়া হজমেও তুলনামূলক সহজ।
সন্ধ্যায় খেতে চাইলে কী হবে?
সন্ধ্যার দিকে শরীরের বিপাকক্রিয়া কিছুটা ধীর হয়ে আসে। তখন কার্বোহাইড্রেট হজমের হারও কমে যায়। ফলে সন্ধ্যায় ভাপা পিঠা খেলে অতিরিক্ত ক্যালরি শরীরে জমে হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা রাতে তেমন নড়াচড়া করেন না, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
তবে সন্ধ্যায় একেবারে নিষিদ্ধ নয়। শর্ত একটাই- পরিমাণ নিয়ন্ত্রণ। একটি ছোট ভাপা পিঠা, সঙ্গে এক কাপ গ্রিন টি বা গরম পানি—এতে ক্ষুধা মিটবে, কিন্তু বাড়তি ক্যালরিও যোগ হবে না।
ভাপা পিঠা হতে পারে চমৎকার এনার্জি বুস্টার।
ওজন কমানো ও ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে কোন সময়টা আদর্শ?
যারা নিয়মিত ফাস্টিং করছেন বা মেদ কমাতে চান, তাদের জন্য ভাপা পিঠা খাওয়ার সেরা সময় হলো সকাল বা দুপুরের দিক। এতে পিঠার ক্যালরি শরীর কার্যকরভাবে বার্ন করতে পারে।
সন্ধ্যায় খেলে অবশ্যই সীমিত রাখতে হবে, এবং ডিনারকেও রাখতে হবে লাইট—ডাল, সালাদ বা স্যুপে।
ভাপা পিঠা শুধু খাবার নয়, শীতের এক টুকরো ঐতিহ্য। খাওয়া যাবে যেকোনো সময়ই, কিন্তু শরীরের উপকারের দিক বিবেচনা করলে সকালের দিকটাই সেরা। প্রয়োজন শুধু সচেতনতা আর পরিমাণ নিয়ন্ত্রণ।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী