ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩১ ৮ মার্চ ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ‘অনুমতি’ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান।
ট্রাম্পের উদ্দেশ্যে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়, আমরা ভারতের জনগণ একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক। আমরা আর বিদেশিদের কাছ থেকে আদেশ গ্রহণ করি না। অনুগ্রহ করে আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন।”
“সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী বিশ্বশান্তির একমাত্র ভিত্তি। আমরা আপনার দেশ ও জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করি,”এ কথা লেখেন কমল হাসান।
চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে শত শত তেলবাহী ট্যাঙ্কার আটকে পড়েছে।
এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার একটি ‘ছাড়’ দেয় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়, সমুদ্রে থাকা রাশিয়ান তেল ভারতীয় শোধনাগারগুলো কিনতে পারবে।
গত ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ভারতের পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার কারণে কয়েক মাস ধরে এই শুল্ক আরোপ করা হয় ভারতের ওপর।
পরে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। ওই চুক্তির ফলে ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক শুল্ক কমানো হয়েছে।
ওই চুক্তির সময় ট্রাম্প সতর্ক করে বলেন, “ভারত যদি আবার রাশিয়ার তেল কেনা বাড়ায়, তাহলে ভারতের ওপর পুনরায় শুল্ক আরোপ করা হবে।”
পরে বাণিজ্য চুক্তিসংক্রান্ত এক ফ্যাক্টশিটে মার্কিন হোয়াইট হাউস প্রথমে দাবি করে, ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করবে। তবে একদিন পর সেটি সংশোধন করে বলা হয়, ভারত রুশ তেল আমদানি কমানোর চেষ্টা করবে।
এর আগে রাশিয়া থেকে তেল কেনার পক্ষে যুক্তি দেয় নয়াদিল্লি। ভারতের দাবি, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় বিশ্ববাজারে তেলের দাম যাতে না বাড়ে, সে জন্য যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়ার তেল কিনতে উৎসাহ দিয়েছিল- এমন কথাও জানিয়েছিল ভারত।
ভারতের শোধনাগারগুলো প্রতিদিন প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে।
ভারতের মোট অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ দিতে প্রস্তুত রাশিয়া।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি কমে দৈনিক ১ দশমিক ১ মিলিয়ন ব্যারেলে নেমে আসে। ২০২২ সালের নভেম্বরের পর এটি সর্বনিম্ন। তবে ফেব্রুয়ারিতে আবার সেই হার বেড়ে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে।
এদিকে ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দেওয়ার পর ট্রাম্প আগের অবস্থান থেকে সরে এসেছেন বলেও মনে করছেন বিশ্লেষকেরা।
রাশিয়াও ইতোমধ্যে জানিয়েছে, তারা ভারতে তেল সরবরাহ করতে প্রস্তুত।
ভারতের জলসীমার কাছাকাছি বিভিন্ন জাহাজে প্রায় ৯ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল রয়েছে। কয়েক দিনের মধ্যেই তা ভারতে পৌঁছাতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘অনুমতি’ থাকুক বা না থাকুক- জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারত শেষ পর্যন্ত রাশিয়া থেকেই তেল কেনার দিকেই ঝুঁকতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








