ভারত না পাকিস্তান, সংঘাতে জিতল কে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ১২ মে ২০২৫
জয় দাবি করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু পরাজয় কেউ মেনে নিতে চায় না। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘাতের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। দুই পক্ষই নিজেদের সফলতার গল্পগুলো জোরেশোরে প্রকাশ করছে। তবে ক্ষয়ক্ষতি নিয়ে তারা অনেকটাই নিশ্চুপ।
গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ভারতের একটি টেলিভিশন চ্যানেলের শিরোনাম ছিল, ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে।’ পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক পদক্ষেপ নিয়েছে, তা ‘সন্ত্রাসীদের’ একটি শক্ত বার্তা দিয়েছে।
অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তান বাহিনীর ‘সফলতা’ উদ্যাপন করতে রাজপথে নেমে আসেন দেশটির মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে যেভাবে থামিয়ে দিয়েছে, তা ইতিহাস থেকে শিগগিরই মুছে যাবে না।’
দুই দেশের পক্ষ থেকে যত সফলতা দাবি করা হোক না কেন, তাদের কারোরই ক্ষয়ক্ষতির পরিমাণটা একেবারেই কম নয়। ইসলামাবাদ এ নিয়ে উল্লাস করছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। তবে ভারতের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো একটি যুদ্ধবিমান ধ্বংসের কথাও স্বীকার করা হয়নি।
যদিও এর আগে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান যখন ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল, তখন ভারতের ভূখণ্ডে দেশটির দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ফরাসি গোয়েন্দাদের একটি সূত্রও সিএনএনকে জানিয়েছে যে তাদের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
এরই মধ্যে স্যাটেলাইট থেকে ধারণ করা নতুন কিছু ছবি প্রকাশ করেছে নয়াদিল্লি। তাতে দেখা গেছে, একাধিক রানওয়ে ও রাডারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তাদের দাবি, ক্ষয়ক্ষতির এই চিত্র পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির। সেখানে ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছিল ভারতের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তার কৃতিত্ব নিয়ে টানাটানি করছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে মধ্যস্থতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান। তবে ওয়াশিংটনের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন ভারতের নেতারা। তাঁদের ভাষ্যমতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার জেরেই এই যুদ্ধবিরতি হয়েছে।
ভারতের এমন বক্তব্যের পেছনে সম্ভবত তাদের জাতিগত আত্মমর্যাদা একটি কারণ। তারা এমনটি স্বীকার করতে চাইছে না যে যুদ্ধবিরতিটা তাদের ওপর যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে। এ ছাড়া কাশ্মীর নিয়ে ভারত–পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব সমাধানেও আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিকল্পনাকে ইসলামাবাদ স্বাগত জানালেও, চুপ রয়েছে নয়াদিল্লি।
সহজ কথায় বলতে গেলে, ভারত–পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতারা নিজেদের বিজয়ের দিকে ইঙ্গিত করে বক্তব্য দিলেও, সত্যিটা হলো প্রকৃতপক্ষে জয় কারোরই হয়নি। আর কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন যে সংঘাত চলে আসছে, তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে কি না, সেটিও দেখার বিষয়।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













