ভালো থাকার ১০ দাওয়ায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২২ ২০ আগস্ট ২০২১
ছোট ছোট অনুভব, ছোট ছোট দুঃখ–কষ্টেরা গভীর রাতে উঁকি দেয় হৃদয়ের গভীর কোনো খাদ থেকে। নিয়ন আলোয় ভিজতে থাকা স্বপ্নেরা কোথায় যেন পালিয়ে যায়। পড়ে থাকা শূন্যতা গভীর অনুভবে টোকা মেরে বলে, তুমি ব্যর্থ। চারপাশে তখন নেমে আশে একরাশ আঁধার।
প্রচুর মানুষ থাকলেও নিজেকে মনে হয় একা। এক নিঃষীম একাকিত্ব ঘিরে ধরে নিজের অস্তিত্ব। তৈরি হয় পরিচয়ের সংকট। এ অবস্থা ক্রমাগত চলতে থাকলে মনের ভেতরে অস্থিরতা তৈরি হয়। কখনো কখনো এ অবস্থা থাকে দীর্ঘদিন, কখনো অল্প সময়। ধীরে ধীরে মনের অস্থিরতা কমে, চিন্তাও অন্যদিকে প্রবাহিত হয়।
তাই সময়টাকে পার হতে দেওয়াই ভালো। এই মানসিক অবস্থা শুধু আপনার একার নয়। অবচেতন মনে পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার প্রবণতা তৈরি হয় অনেকের। এ অবস্থা থেকে উত্তরণের উপায়ও আছে।
যা করবেন
অতীত নিয়ে ভাববেন না
জীবনে যা–ই ঘটুক না কেন, তার ভিত্তিতে নিজেকে বিচার করবেন না। অতীত দুঃখের কোনো ঘটনা আপনাকে ব্যাখ্যা করে না। এই মুহূর্তে নিজের সম্পর্কে যা ভাবছেন, আপনি আসলে তাই।
আত্মবিশ্বাস বাড়ান
নিজের কাছে নিজেকে কাচের ভাঙা টুকরোর মতো মনে হতে পারে। এটা আসলে সত্যি নয়। আপনি কোনো কাচের ভাঙা টুকরো নন, বরং অনেক টুকরোর সংমিশ্রণ। কথাটা মনে রাখলে নিজের পরিচয় নিয়ে ধারণা বিস্তৃত হবে।
অযাচিত উপদেশ এড়ান
আপনার জীবনের কঠিন গল্পগুলো মানুষ শুধু শুনতে পারে, আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারে না। তাই তাদের কথায় কান দেওয়া যাবে না। তারা যা বলছে বলতে দিন। গুরুত্ব দেবেন না। এতে মনের ওপর চাপ তৈরি হবে না
নিজের মূল্যায়ন করুন
আপনি কতটা মূল্যবান তা অন্যদের কথা অনুযায়ী মাপবেন না, বরং নিজের মূল্য নিজে বুঝে নিন। অন্যেরা কেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তা নিয়ে অভিযোগ করার মানে নেই। নিজর মূল্য নিজে বুঝুন।
নিজেকে ভালোবাসুন
হতাশ লাগলে নিজের প্রতি যত্নবান হোন। এতে অনেক কিছু বদলাবে। নিজেকে ভালোবাসলেই শক্তি ফিরে পাবেন।
হতাশ হবেন না
কোনো লক্ষ্য অর্জনে সময় লাগলে হতাশ হবেন না। প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। লক্ষ্যে পৌঁছাতে সবারই নির্দিষ্ট সময় লাগে। চলতে শুরু করলে রাস্তা মিলবেই।
সত্য মেনে নিন
কেউ আপনার বিশ্বাস ভাঙলে বা কটু কথা বললে মন খারাপ হওয়া স্বাভাবিক। বুকের মধ্যে পাথর সমান বোঝা অনুভব করাও অস্বাভাবিক নয়। সব সময় সবকিছু ঠিক থাকে না। এই সত্যটা মেনে নেওয়ার জন্য নিজেকে সময় দিতে হয়।
বিরতি নিন
কখনো কখনো বিরতি নিতে হয়। গভীর শ্বাস নিয়ে একা একা বিশ্রাম নিতে হয়। খারাপ লাগার অনুভূতি কমলে বুঝতে পারবেন কিছুটা শক্ত হয়েছেন কি না।
নিজেকে ধন্যবাদ দিন
একটি কাজ অনেক দিন ধরে করতে থাকলে মনে হতে পারে, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। নিজের জীবন নিয়ে আকাঙ্ক্ষা বেশি থাকলে এমনটা মনে হতেই পারে। তবে চলছেন মানেই ওপরের দিকে যাচ্ছেন। যা শিখছেন তা বৃথা যাচ্ছে না। এত দূর এসেছেন বলে নিজেকে ধন্যবাদ দিন। বেঁচে থাকলে সুদিন আসবেই।
দৃষ্টিভঙ্গি বদলান
পরিস্থিতি যা–ই হোক, নিজেকে গ্রহণ করতে শিখুন। একটু গভীরভাবে দেখতে শিখুন, ভাবতে শিখুন। দৃষ্টিভঙ্গি বদলে যাবে।
এ ১০টি বিষয় মনে রাখার চেষ্টা করুন। নতুন এক ভোর আসবেই।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















