ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৪ ২৩ অক্টোবর ২০২০
ট্যুরিস্ট ছাড়া বাকি সব ক্যাটাগরিতে ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। সেখান থেকে বিভিন্ন দেশে যেতে এবং ভারতে আসতে ট্যুরিস্ট (ভিসা ছাড়া ) বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে আগামী ২৮ অক্টোবর থেকে এয়ার বাবল’ ব্যবস্থাপনার আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। নয়াদিল্লিতে ভারতের প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিজ্ঞপ্তিতে ভিসা ও ভ্রমণসংক্রান্ত বেশ কিছু বিধি-নিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে ভারত সরকার আন্তর্জাতিক যাত্রীদের চলাচলের ওপর বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছিল। এর অংশ হিসেবে গত ১২ মার্চ এর আগে ইস্যু করা ভারতীয় প্রায় সব ভিসা স্থগিত করা হয়েছিল। দেশটির সরকারের নতুন সিদ্ধান্তের আওতায় ইলেকট্রনিক, ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা ছাড়া স্থগিত সব ভিসা সচল হয়েছে।
কারো এই ধরনের ভিসার মেয়াদ শেষ হয়ে থাকলে সংশ্লিষ্ট ভারতীয় মিশন/পোস্ট থেকে নতুন করে যথার্থ ক্যাটাগরির ভিসা নিতে পারবেন। চিকিৎসার জন্য বিদেশিরা ভারতে যেতে চাইলে মেডিক্যাল অ্যাটেনডেন্টসহ মেডিক্যাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসা, কনফারেন্স, চাকরি, পড়ালেখা, গবেষণা, চিকিৎসাসহ বিভিন্ন উদ্দেশে সেখানে যেতে পারবেন।
এজন্য তাদের আকাশপথ বা জলপথে অনুমোদিত বিমানবন্দর বা সমুদ্রবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢুকতে হবে। এছাড়া তাদের ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত কোয়ারেন্টিন ও স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য নির্দেশনা পুরোপুরি অনুসরণ করতে হবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গেল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন, বাংলাদেশে বন্ধুদের জন্য ঘোষণা : ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ক্যাটাগরির ভিসা আবারও সচল করা হয়েছে। এগুলোর মধ্যে ট্রাভেল বাবল, বিশেষ ফ্লাইট বা বন্দে ভারত মিশনের আওতায় ভ্রমণের জন্য স্টুডেন্ট, ভিজিট, এন্ট্রি ভিসাও উল্লেখযোগ্য।
তিনি বলেন, প্রবাসী ভারতীয় নাগরিক (ওভারসিজ সিটিজেন্স অব ইন্ডিয়া), সব বিদেশি ও তাদের ‘ডিপেনডেন্টরাও’ এ সুবিধা পাবেন। বিশেষ করে স্টুডেন্ট ভিসা ও এন্ট্রি ভিসা চালুর দাবি সমাধান করতে পেরে আমি আনন্দিত।
গত ৯ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশ থেকে ‘মেডিক্যাল’, ‘বিজনেস’, ‘এমপ্লয়মেন্ট’, ‘এন্ট্রি’, ‘জার্নালিস্ট’, ‘ডিপ্লোমেটিক’, ‘ইউএন অফিশিয়াল’ ও ‘ইউএন ডিপ্লোম্যাট’ ক্যাটাগরিতে ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদনের সেবা চালু হওয়ার কথা জানিয়েছিল।
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


