ভ্রমণবান্ধব তালিকায় বাংলাদেশ ১০১তম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৭ ৪ জুলাই ২০১৯
বিশ্বের সবচেয়ে ভ্রমণবান্ধব পাসপোর্ট তালিকার শীর্ষে উঠে এসেছে এশিয়ার দুই দেশ। যৌথভাবে তালিকার শীর্ষ অবস্থান লাভ করেছে জাপান ও সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড ও জার্মানি। হেনলি পাসপোর্ট ইনডেক্স নামের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম।
মঙ্গলবার লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস এই তালিকা প্রকাশ করেছে।
আগে ভিসা না নিয়ে কত বেশি দেশ ভ্রমণ করা যায় তার ওপরে ভিত্তি করে প্রকাশিত হয় হেনলি পার্সপোর্ট ইনডেক্স।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত জরিপের মাধ্যমে বছরে দুইবার তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস। ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে ভ্রমণবান্ধব পাসপোর্টের এই তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।
এ বছরের জুলাই মাসে প্রকাশিত তালিকার শীর্ষে থাকা দুই দেশ জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে পূর্বে ভিসা না নিয়েই (ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ছাড়াই) ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে এভাবে ১৮৭টি দেশে ভ্রমণ সম্ভব। তালিকার তৃতীয় অবস্থানে যৌথভাবে থাকা তিন দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ ও ইতালির পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করা যায় ১৮৬টি দেশ।
২০১৪ সালে হেনলি পার্সপোর্ট ইনডেক্স-এর শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবারে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে।
যুক্তরাজ্যের অবস্থান নিচে নেমে যাওয়ার কারণ হিসেবে হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রেস বিজ্ঞপ্তিতে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া) প্রক্রিয়াকে দায়ী করা হয়েছে।
তালিকা প্রকাশের ১৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ২০ অবস্থানে ঢুকে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত পাঁচ বছরে ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব দেশের সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে দেশটি।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম। এই অবস্থানে যৌথভাবে থাকা অপর দেশগুলো হলো ইরিত্রিয়া, ইরান, লেবানন, উত্তর কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি গন্তব্যে আগে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারে।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


