মসজিদে হামলায় নিহত ৪৯
ভয়ংকর অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০০ ১৫ মার্চ ২০১৯
আমি সামনের সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। প্রথমে বাইরে হঠাৎ গুলির শব্দ। তারপর বন্দুকধারী ভেতরে এসে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। আমার চোখের সামনে গুলিবিদ্ধ লোকজন মাটিতে পড়ে যাচ্ছিল। গুলি মসজিদের দেয়ালে আঘাত করছিল। আমি হামাগুড়ি দিয়ে দেয়ালের দিকে সরে গিয়ে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যাই।
বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী নূর। ঘটনার সময় মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীদের ওই ন্যক্কারজনক হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমকে ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার তুলে ধরে তিনি বলেন, অন্য কেউ পালিয়ে যাওয়ার জন্য জানালার কাচ ভেঙ্গে ফেলেছিল। জানালা দিয়ে বেরিয়ে পাশের একটি দেয়াল টপকে আমি ছুটতে থাকি। দৌড়ে ওই ব্লক পেরিয়ে যাওয়ার পরও গুলির আওয়াজ পাচ্ছিলাম।
মসজিদে হামলার সময় সেখানে প্রায় দু-শ মানুষ ছিল জানিয়ে মহান ইব্রাহিম নামে আরেক প্রত্যক্ষদর্শী নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, শুরুতে আমি ভেবেছিলাম বৈদ্যুতিক গোলযোগ থেকে এমনটা হচ্ছে। পরে দেখি সবাই দৌড়াতে শুরু করেছে।
যখন তিনি কথা বলছিলেন তখনও তার কয়েক বন্ধু মসজিদের ভেতর থেকে বের হতে পারেনি বলে জানিয়েছিলেন তিনি।
মসজিদ থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা ব্যক্তিদের সাহায্যকারী অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী সামরিক বাহিনীর মত পোশাক পরে ছিল। হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সে ক্রামগত গুলি ছুড়ছিল।
মসজিদের কাচের দরজা ভেঙ্গে বাইরে বেরিয়ে আসা আহমদ আল-মাহমুদ নামে এক ব্যক্তি বলেন, তার কাছে বড় একটি বন্দুক ছিল…। সে ভেতরে ঢুকে সবদিকে গুলি করছিল।
তখনও শার্টে রক্তের দাগ লেগে থাকা অন্য একজন বলেন, প্রাণ বাঁচাতে তিনি একটি বেঞ্চের নিচে লুকিয়ে ছিলেন। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম … প্রার্থনা করছিলাম যেন তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। গুলি চলছে, চলছে। আমাদের সঙ্গে থাকা এক নারীর হাতে গুলি লাগে। যখন গুলি থামে, আমি মসজিদের বেড়ার ওপাশে তাকাই, সেখানে একজন তার বন্দুক পাল্টাচ্ছিল।
টিভি নিউজিল্যান্ডকে অন্য একজন বলেন, তিনি বন্দুকধারীকে এক ব্যক্তির বুকে গুলি করতে দেখেছেন। তারপর সে প্রথমে পুরুষদের নামাজের কক্ষের দিকে এবং পরে নারীদের নামাজের কক্ষের দিকে যায়। অপেক্ষা করা এবং প্রার্থনা করা ছাড়া আমার কী বা করার ছিল? ঈশ্বর দয়া করুন, এই ব্যক্তির গুলি যেন ফুরিয়ে যায় . . . ।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










