মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৪ ২ সেপ্টেম্বর ২০২৬
কিছু খাবার রয়েছে যা মানুষকে আনন্দ ও সুখের অনুভূতি দেয়। মানসিক স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে খাবারের ওপর। গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট খাবার মস্তিষ্কে সুখানুভূতি সৃষ্টি করতে সক্ষম। এ খাবারগুলো ডোপামিন ও সেরেটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে সহায়ক। খাদ্যতালিকায় এ খাবারগুলো রাখলে মনের চাপ কমে যায় শরীরে সুখের হরমোন বা হ্যাপি হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়, ফলে মন ভালো থাকে। Food
সুখের হরমোন ও খাবার
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চারটি হরমোন সুখের হরমোন হিসেবে পরিচিত। এসব হরমোনের নিঃসরণ বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট খাবার খাওয়া প্রয়োজন।
ডোপামিন
ডোপামিনের নিঃসরণ বাড়াতে গুড ফ্যাটসমৃদ্ধ খাবার, ফার্মেন্টেড ফুড ও ফাইবারসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন:
পেটিযুক্ত মাছ ও মাছের তেল
অলিভ অয়েল
টকদই ও পান্তা
শাকসবজি ও সামুদ্রিক মাছ
ভাজাপোড়া, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়া হাসিখুশি থাকা, ভ্রমণ করা ও পছন্দের পোশাক পরার মাধ্যমেও ডোপামিন নিঃসরণ বাড়ে। Food
সেরোটোনিন
সেরোটোনিন অন্ত্রের পেশির চলন নিয়ন্ত্রণ করে এবং মুড, ঘুম, স্মৃতি ও ক্ষুধার ওপর প্রভাব ফেলে। এর নিঃসরণ বাড়াতে উপকারী খাবার হলো:
# ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার
# আঁশযুক্ত খাবার
# ভিটামিন বি-১২ ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার
# দারুচিনি, লবঙ্গ, হলুদ, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড
# রাতের ভালো ঘুম সেরোটোনিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে।
এন্ডোরফিন
এন্ডোরফিন প্রাকৃতিকভাবে ব্যথা উপশম করে এবং স্ট্রেস কমায়। এর নিঃসরণ বাড়াতে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, হাসি, গান শোনা ও মানসিক প্রশান্তির কার্যক্রম গুরুত্বপূর্ণ।
অক্সিটোসিন
অক্সিটোসিন স্তন্যপায়ীদের দেহে তৈরি হয় এবং বিশেষ করে সন্তান প্রসবের সময় নারীদের শরীরে বাড়ে। এর নিঃসরণ ভিটামিন ‘সি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’যুক্ত খাবার খেতে হবে।
এছাড়া চকলেট শরীরের জন্য ভালো না খারাপ, সে নিয়ে বিতর্ক আছে। কিন্তু চকলেট যে যে-কারও মন ভালো করে দিতে যথেষ্ট, সে নিয়ে কারও সন্দেহ নেই। ডার্ক চকলেটে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা মন ভালো করতে বেশ উপকারী। চকলেটে থাকা প্রচুর পরিমাণ ট্রাইফোফান শরীরকে চনমনে রাখতে সাহায্য করে।
সুস্থ অন্ত্র ও সুখের অনুভূতি
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষুদ্রান্ত্র। অস্বাস্থ্যকর খাবার খেলে ক্ষুদ্রান্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমতে থাকে, ফলে গ্যাস, ফ্যাটি লিভার, কোলেস্টেরল ও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।
করণীয়
চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধসহ যেকোনো ওষুধ না খাওয়া।
লাল আটা ও ফাইবারসমৃদ্ধ চাল খাওয়ার অভ্যাস গড়া।
ফার্মেন্টেড খাবার যেমন টকদই, পান্তা খাওয়া।
সপ্তাহে ২-৩ দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করা।
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা।
সপ্তাহে একদিন ঘুরতে যাওয়া।
প্রতিদিন ৬-৭ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করা।
সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাত্রার মাধ্যমে শরীর ও মনের সুখ নিশ্চিত করা সম্ভব।
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল






