মসজিদে মুসল্লী খুনের লাইভ
ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৪ ২৭ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি চালানোর ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় এ দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা করেছে ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)।
সংগঠনটির পক্ষ থেকে অভিযোগপত্রে বলা হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার ফুটেজ নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ দিয়ে সহিংসতায় উসকানি দিয়েছে ফেসবুক ও ইউটিউব।
গেল ১৫ মার্চ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও এর কয়েক কিলোমিটার দূরের লিনউড মসজিদে জুমা নামাজের সময় গুলি করে হত্যাযজ্ঞ চালান ব্রেনটন টারান্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। এ সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে হত্যাযজ্ঞের দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করেন তিনি। হামলায় ৫০ জন নিহত হন। হামলার ৩৬ মিনিট পর একটি গাড়ি থেকে ব্রেনটনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে তারা।
ইউটিউবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সহিংস ঘটনা সরাসরি সম্প্রচার করে জঙ্গিবাদ ছড়ানো ও মানুষের মর্যাদাভঙ্গের মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র আনোয়ার ঘানি বার্তা সংস্থাকে বলেছেন, তাঁরা ওই পদক্ষেপ সমর্থন করেন। ওই প্ল্যাটফর্মগুলো বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওই সন্ত্রাসী তার ঘৃণ্য অপকর্ম বিজ্ঞাপনের মতো প্রচার করতে চাইছিল।
ঘানি বলেন, তাঁদের সংগঠন মামলার কথা ভাবছিল। কিন্তু হামলার পর ব্যস্ত থাকায় মামলা করতে পারেনি।
গেল সপ্তাহে নিউজিল্যান্ডের প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, সন্ত্রাসী হামলার ঘটনার পর ফেসবুকের নীরব থাকা আমাদের দুঃখের ঘটনার প্রতি অসম্মান জানানো।
ফেসবুকের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ ও ঘৃণিত বক্তব্যর জায়গা নয় ফেসবুক। নিহত ব্যক্তিদের পরিবার ও এ দুঃখের ঘটনায় আক্রান্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ঘটনা ঘটার পর আমরা দ্রুত আমাদের প্ল্যাটফর্ম থেকে ওই ভিডিও সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছি। এ ছাড়া আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছি।
ব্লগপোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে পোস্ট হওয়া ওই সন্ত্রাসী হামলার তিন লাখ ভিডিও তারা সরিয়েছে।
অপর এক বিবৃতিতে ফেসবুক বলেছে, লাইভ ফুটেজ মুছে ফেলা হয়েছে। এ জন্য ব্যাপক ‘প্রশংসা ও সমর্থন’পাওয়া গেছে। লাইভ ভিডিওটি ছিল একটি হিংস্র হুমকি।
নিউজিল্যান্ডের ফেসবুক প্রতিনিধি মিয়া গার্লিক বলেন, নিউজিল্যান্ড পুলিশ লাইভ স্ট্রিম শুরু হওয়ার পরেই আমাদের সতর্ক করেছিল। আমরা শুটারের ফেসবুক অ্যাকাউন্ট ও ভিডিও উভয়কে অতি দ্রুততার সাথে সরিয়ে দিয়েছি। আমরা এ বিষয়ে নিউজিল্যান্ড পুলিশের সাথে সরাসরি কাজ করছি। আমাদের হৃদয় এই ভয়ঙ্কর হামলার শিকার ব্যক্তি, তাদের পরিবার ও সম্প্রদায়ের জন্য নিবেদিত।
ইউটিউব তাদের টুইটারে অফিসিয়াল অ্যাকাউন্টে বলেছে, নিউজিল্যান্ডের এই ভয়ানক ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে।
প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ফ্রান্সের আইন অনুযায়ী, তিন বছরের কারাদণ্ড ও ৮৫ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










