মাস্ক পরে হয়ে উঠুন আরও আকর্ষণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩২ ২৬ জানুয়ারি ২০২২
কয়েক বছর আগেও বিশ্বে মাস্ক পরার চল তেমন একটা ছিল না। কিন্তু মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। কোভিড উনিশের বিস্তার ঠেকাতে বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন, যতটা সম্ভব মাস্ক পরে থাকতে। তবে এটি পরা নিয়ে একেক জনের রয়েছে একেক মত। অধিকাংশ মানুষই মনে করেন মাস্ক পরলে তাদের দেখতে ভালো দেখায় না।
অথচ গবেষণা বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে, মুখে মাস্ক পরলে মানুষকে আরও সুন্দর দেখায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইসের মতে, মুখের নিচের অংশ ঢাকা থাকলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আরও আকর্ষণীয় হয়ে ওঠেন।
গবেষণায় অংশ নেওয়া প্রায় শতাধিক প্রাপ্তবয়স্কে মাস্ক পরা মানুষের মুখের আবেদনের বিষয়ে নম্বর দিতে বলা হয়। আকষর্ণের মাত্রা হিসেবে ০-১০ পর্যন্ত নম্বর দিতে বলা হয় তাদের। এ কাজে মানুষের চার ধরনের ছবি দেখানো হয়, যার মধ্যে একটি মাস্ক ছাড়া, একটি ডিজাইন ছাড়া কাপড়ের মাস্ক পরা, একটি নীল মেডিকেল মাস্ক পরা এবং একটি কালো বই দিয়ে মুখের সেই অংশটুকু ঢাকা মাস্ক পরলে সাধারণত যে অংশটি ঢাকা পড়ে। দেখা গেছে, মুখে মাস্ক পরা আছে এমন ছবিগুলোকেই বেশি নম্বর দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। গবেষণায় আরও উঠে এসেছে, নীল রঙের মাস্ক পরলে একজন মানুষকে সবচেয়ে সুদর্শন ও আকর্ষণীয় দেখায়।
এখন প্রশ্ন হচ্ছে, মাস্ক দিয়ে ঢাকা মুখ কেন বেশি আকর্ষণীয় মনে হয়? এর কারণ হিসেবে গবেষকদের ধারণা, মুখমণ্ডলের কিছু অংশ ঢাকা থাকলে সরাসরি চোখে চোখ পড়ে এবং একজন মানুষকে তখন অন্যরকম সুন্দর লাগে। এর কারণ হলো, মস্তিষ্ক তখন ওই অদৃশ্য অংশটি নিজের মতো করে সাজাতে চেষ্টা করে। ফলে সে সময় অবচেতনমনেই মুখের অবয়ব আকর্ষণীয় লাগে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোগ ও অসুস্থতা নিয়ে মাস্ক সম্পর্কে মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণার কোনো পরিবর্তন হয়েছে কি না, মূলত সেটা দেখার জন্যই এ গবেষণা করা হয়েছে। এদিকে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী মাস্কের চাহিদা দেখে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোও বিভিন্ন ডিজাইনের মাস্ক তৈরি করা শুরু করেছে। এমনকি মূল্যবান পাথর, স্বর্ণ ও হীরাখচিত মাস্কও বাজারে পাওয়া যায়। কেননা এখন শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্যই মানুষ মাস্ক পরেন না। ফ্যাশন সচেতন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















