মেডিক্যাল ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৬ ৮ অক্টোবর ২০১৯
চলতি বছর মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এবার প্রশ্নপত্রের আকার হবে ছোট। আট পৃষ্ঠা থেকে কমে হচ্ছে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র। প্রশ্নপত্রের বিন্যাস হবে ভিন্ন ভিন্ন।
আসছে ১১ অক্টোবর দেশব্যাপী ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বিস্তারিত জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, আগে প্রশ্নের চারটি সেট ছিল। কিন্তু এবার কোনো সেট থাকছে না। প্রতিটি প্রশ্নপত্রের বিন্যাস হবে ভিন্ন। অর্থাৎ প্রশ্নপত্রের বিষয়বস্তু একই হবে, বিন্যাস হবে পুরোপুরি আলাদা। প্রশ্নের সঙ্গে চারটি উত্তরও ভিন্নভাবে সাজানো থাকবে।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডু বলেন, প্রশ্নপত্র পাঠানোর জন্য ট্রাঙ্কের সঙ্গে সংযুক্ত ট্র্যাকিং ডিভাইস এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের তৎপরতা ও নজরদারি জোরদার করেছে।
তিনি জানান, সাইবার-ক্রাইম প্রতিরোধ এবং পরীক্ষার আগের দিন রাত ১০টা থেকে পরীক্ষার দিন বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি সীমিত রাখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পরিদর্শনকারী টিমসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন, ব্লুটুথসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে। সরকারি মেডিকেল কলেজের ৪ হাজার ৬৮টি ও বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ৩৩৬টিসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের জন্য ভর্তি পরীক্ষা হচ্ছে। এসব আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। গত বছরের তুলনায় এবার এ সংখ্যা ৭ হাজার ৯ জন বেশি।
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?