মেদ ঝরায় যে ৩ সালাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৭ ২২ জুলাই ২০২৫
বাঙালির অতিপরিচিত খাবার ভাত। আর এ ভাত ছাড়া যেন চলেই না। কিন্তু প্রতিদিন ভাত খেলে কি আপনার ওজন কমবে, মেদ কমবে; তা সম্ভব না। আপনার শরীরের বাড়তি ওজন ও মেদ কমাতে খেতে হবে ভাতের বদলে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ খাবার সালাদ। আর এই সালাদ যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদুও।
চলুন জেনে নেওয়া যাক ভাতের পরিবর্তে কীভাবে সালাদ খাবেন—
শরীরের ওজন কমাতে এখন আপনি ছাড়া অনেকেই ভাত কিংবা রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন। এর বদলে খাদ্যতালিকায় রাখছেন ডালিয়া, ওট্স কিংবা কিনোয়া। দুপুরে কিংবা রাতে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা রুটির বদলে হালকা কিছু খাবেন। যদিও প্রতিদিন ওটস কিংবা কিনোয়া খেতে ভালো লাগে না।
কিন্তু আপনার মনে রাখা উচিত, কখনো ভারি খাবার খাওয়া ঠিক না। শরীরের স্বাস্থ্য ও মেদ ঠিক রাখতে সে জায়গায় সালাদ ভালো বিকল্প হতে পারে। সালাদ মানেই যে শুধু শসা, পেঁয়াজ আর টমেটো, তা কিন্তু নয়। নানা রকম সালাদ হয়। কোনোটি প্রোটিনে সমৃদ্ধ, আবার কোনোটিতে থাকে শুধুই স্বাস্থ্যকর ফ্যাট। তাই অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল কমাতে চাইলে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ সালাদই খেতে হবে।
মৌসুমি ফল আনাজের সালাদ খাওয়া সবসময়ই ভালো। তাতে শরীর যেমন পুষ্টি পায়, তেমনি নানা রঙে ভরা সেই খাদ্য মনও ভালো করে। তবে প্রচুর ক্যালোরিতে ভরা ড্রেসিং মেশানো কায়দার সালাদ খেলে হবে না। খেয়াল রাখা উচিত, বাজার চলতি ড্রেসিং যত মেশাবেন, সালাদের উপকারিতাও ততই কমবে।
যে সালাদ খেলে উপকার হবে—
মিক্সড সালাদ
যে কোনো শাকসবজি-ফল ব্যবহার করতে পারেন ব্রকোলি, বেলপেপার, মটরশুঁটি, বিনস্, টোমেটো, বিট, গাজর, পালংশাক, ভুট্টা। যে মৌসুমে যা পাওয়া যায়, সবই রাখুন ঘুরে-ফিরে। আনাজগুলো ছোট করে কেটে, ভাপিয়ে নিন৷ পানি বেশি দেবেন না। এবার এক চামচ অলিভ অয়েলে অল্প আদাকুচি, কয়েক কোয়া রসুন নাড়াচাড়া করে নিন। সেই তেলেই সিদ্ধ করা আনাজ ফেলে অল্প নাড়াচাড়া করুন। মাঝে মধ্যে স্বাদ বদলাতে আদা-রসুনের সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। প্রতিদিন তেল খেতে না ইচ্ছা হলে ভাপানো আনাজে একটা গোটা পাতিলেবুর রস মেশাতে পারেন। স্বাদমতো গোলমরিচ আর লবণ ছড়িয়ে নিন।
ছোলা ও পুদিনার সালাদ
পরিমাণমতো ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। এরপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার সিদ্ধ ছোলার সঙ্গে কুচি করে কাটা শসা, টমেটো, পেঁয়াজ, লাল বা হলুদ বেলপেপার ও একমুঠো পুদিনাপাতা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। এতে স্বাদমতো লবণ, গোলমরিচ, এক চিমটে চাট মশলা বা জিরা গুঁড়ো ও পাতিলেবুর রস মেশালে তৈরি হয়ে যাবে সালাদ। স্বাদ বদলাতে তেঁতুল পানিও দিতে পারেন মাঝে মধ্যে। তবে অম্বলের ধাত থাকলে বেশি টক না খাওয়াই ভালো।
তরমুজ পনির ও পুদিনার সালাদ
খাবারে মুখের রুচির স্বাদ বদলাতে এ সালাদের তুলনা হয় না। ঠান্ডা তরমুজের সঙ্গে পনির ও পুদিনাপাতার মিশেল যেমন পুষ্টিকর, তেমনই স্বাদেও আরাম দেবে। তরমুজ ছোট ছোট টুকরো করে নিন। এবার পনির কাঁচাও রাখতে পারেন বা অলিভ তেলে হালকা সাঁতলে নিতে পারেন। এই সালাদে পুদিনা ও শসার টুকরো মেশালে স্বাদ আরও খুলবে। লবণ ও গোলমরিচ দিয়ে এ সালাদ ভালো লাগে। তা ছাড়া এতে অল্প করে চাট মশলা ও পাতিলেবুর রসও দিতে পারেন।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















