মে মাসেই মমতা সরকার শেষ: অমিত শাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৬ ৩০ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
মে মাসেই খালাস হয়ে যাবে মমতার সরকার বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যাবেন রাজ্যে তাঁর আর দরকার নেই।
‘তৃণমূল হটাও’ স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গতকাল মঙ্গলবার বিকেলে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন অমিত শাহ।
তিনি বলেন , মে মাসেই মমতা সরকার শেষ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যাবেন রাজ্যে তাঁর আর দরকার নেই। বেলা দুইটার পর থেকে মমতার পতন শুরু হয়ে যাবে।
অনুপ্রবেশ বন্ধ করে দেয়ার উপর জোর দিয়ে অমিত শাহ বলেন, একটি পায়রাকেও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মমতার অনুপ্রবেশকারী ভোটব্যাংক রুখে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, যেসব মানুষ প্রতারিত হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, মমতার আঁকা ছবি কিনতে চিটফান্ডের টাকা খরচ করা হয়েছে।
সরকার বদলানোর ডাক দিয়ে অমিত শাহ বলেন, ‘সোনার বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনুন। বিজেপিই পারবে সোনার বাংলা গড়ে দিতে।’
কটাক্ষ করে অমিত শাহ বলেন, এখন বাংলায় শিল্পপ্রতিষ্ঠান নেই। আছে শুধু বোমা তৈরির শিল্প। রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, রামকৃষ্ণ দেবের বাংলাকে ফের ফিরিয়ে আনতে হবে।
এদিকে মমতার আঁকা ছবি নিয়ে অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে আইনি চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। নইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা