যে ৫ অভ্যাস চোখের জন্য ক্ষতিকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩২ ২৬ নভেম্বর ২০২২
চোখ আমাদের সবচেয়ে মূল্যবান অঙ্গ। কারণ এ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই। খুব স্বাভাবিকভাবেই চোখের প্রতি সবচেয়ে বেশি যত্নশীল হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে কি? বর্তমানে দেখবেন, অনেক ছোট ছোট ছেলেমেয়ের চোখে চশমা পরতে হচ্ছে। এর কারণ হলো অপুষ্টি ও যত্নহীনতা।
আমাদের জীবনযাপন অনেক গতিশীল হলেও নিজের প্রতি যত্নশীল থাকার কথা আমরা ভুলে যাচ্ছি। যে কারণে মূল্যবান চোখও হারাচ্ছে দৃষ্টিশক্তি। প্রতিদিনের ছোট ছোট ভুল এই সমস্যাকে আরও উসকে দিচ্ছে। আমরা হয়তো জানতেও পারছি না। অথচ আমাদেরই কিছু অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চোখ। জেনে নিন কোন অভ্যাসগুলো চোখের সমস্যার জন্য দায়ী-
ভুল খাদ্যাভ্যাস
চোখ ভালো রাখতে চাইলে সবার আগে সঠিক রাখতে হবে খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাবারে এমন কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা চোখ ভালো রাখতে কাজ করে। কিন্তু আমরা সেসব মেনে চলি না। খাবারের তালিকার বেশিরভাগই থাকে পুষ্টিহীন। বাইরের মুখরোচক খাবার খেতেই আমরা বেশি পছন্দ করি। চিকিত্সকরা বলছেন, চোখ ভালো রাখতে চাইলে ভিটামিন সি, জিঙ্ক, লুটেন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিয়েক্সানথিন সমৃদ্ধ খাবার খাওয়ার বিকল্প নেই। সেইসঙ্গে মৌসুমী ফল, শাক, সবজি ইত্যাদি খেতে হবে বেশি বেশি।
প্রোটেকটিভ চশমা ব্যবহার না করা
বাড়িতে থাকলে সারাক্ষণ স্ক্রিনে চোখ, বাইরে বের হলে ধুলো আর দূষণ। চোখ তো নষ্ট হবেই! এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। চোখ ভালো রাখার জন্য পরতে হবে প্রোটেকটিভ চশমা। এ ধরনের চশমা পরলে তা চোখের ওপর চাপ কম ফেলে। তাই কম্পিউটার স্ক্রিনের সামনে থাকলে বা বাইরে বের হলে অবশ্যই প্রোটেক্টিভ চশমা ব্যবহার করবেন।
চোখকে বিশ্রাম না দেওয়া
শরীরের সব অঙ্গেরই দরকার পড়ে বিশ্রাম নেওয়ার। চোখও তার ব্যতিক্রম নয়। আমরা যখন একনাগাড়ে টিভি, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন গ্যাজেটের দিকে তাকিয়ে থাকি, আমাদের চোখের দরকার পড়ে বিশ্রাম নেওয়ার। এরপর চোখে ব্যথা, জ্বালা, ড্রাই আই ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই একনাগাড়ে দীর্ঘ সময় কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। বরং চোখকে কিছু সময় বিশ্রাম দিন। চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকুন।
চোখ রগড়ানোর অভ্যাস
এই বদ অভ্যাস প্রায় সব মানুষেরই আছে। যখন তখন চোখ রগড়ানোর এই অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আপাতদৃষ্টিতে নীরিহ এই কাজের কারণে চোখের ভেতরে লাগতে পারে আঘাত। তাই আপনার যদি চোখ রগড়ানোর অভ্যাস থাকে তবে তা আজই বাদ দিন।
নিয়মিত চোখ পরীক্ষা না করা
আমরা কেবল চোখে সমস্যা হলেই চিকিত্সকের কাছে যাই। কিন্তু সুস্থ চোখ পেতে চাইলে নিয়মিত পরীক্ষা করা জরুরি। কারণ চোখে কোনো সমস্যা হলে প্রাথমিকভাবে তা বোঝা যায় না। নিয়মিত পরীক্ষা করালেই কেবল তা ধরা পড়ে। তাই বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




