রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৫ ৩০ জুলাই ২০২৫
হঠাৎ করেই যে কোনো সময় মানুষের জীবনে হতে পারে রক্তের প্রয়োজন। আর রক্তদান হচ্ছে একটি মহৎ কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে আপনার এক রক্ত দিয়ে। অনেক সময় দুর্ঘটনায় কিংবা বড় অপারেশনে প্রচুর রক্তের প্রয়োজন হয়, বিশেষ করে আগুনে পোড়ার মতো গুরুতর রোগীর ক্ষেত্রে। আর একজন সুস্থ ব্যক্তি প্রতি চার মাস অন্তর রক্ত দিতে পারেন। নারীদের ক্ষেত্রে সাধারণত ছয় মাস পরপর রক্ত দেওয়া যায়। জরুরি প্রয়োজন কিংবা যে কোনো সময় রক্তদান করতে পারেন যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ।
তবে নিজেকে সুস্থ মনে হলে আপনিও রক্তদানের আগে ও পরে বেশ কয়েকটি বিষয় জেনে তারপর রক্ত দিতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হেল্থ এইড হাসপাতালের ডা. আফিফ বাসার। সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়া কিংবা যে কোনো গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রোগীর রক্তের প্রয়োজন হয়। বিভিন্ন জটিল অস্ত্রোপচারের সময়, যেমন— হার্ট সার্জারি, ক্যানসারের অপারেশন, যা রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। এ সময়ে রোগীর জন্য আগে থেকেই রক্ত সংরক্ষণ করে রাখা প্রয়োজন।
এ ছাড়া থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা অন্যান্য রক্তরোগে আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। আর ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হলে রোগীর প্রয়োজন পড়ে রক্তের। পরীক্ষার মাধ্যমে রোগীর রক্ত প্রয়োজন কিনা অনেক সময়ে তা নির্ণয় করেন চিকিৎসকরা। আবার প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ হলে মায়ের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়।
রক্তদানের আগে যা করা উচিত
উপরোক্ত বিষয়ে রক্তের প্রয়োজনে আপনিও মানবিক কারণে এগিয়ে আসতে পারেন। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারেন। সে ক্ষেত্রে রক্তদানের আগে আপনার কিছু করণীয় রয়েছে। রক্তদান একটি সহজ প্রক্রিয়া হলেও এর আগে কিছু প্রস্তুতি ও সতর্কতা মেনে চলা উচিত। এই যেমন রক্ত দেওয়ার আগের রাতে পর্যাপ্ত ঘুম জরুরি।
কারণ ঘুমের কমতি শরীরে প্রভাব ফেলে। রক্ত দেওয়ার এক থেকে চার ঘণ্টা আগে পুষ্টিকর ও আয়রন বা লৌহ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। খালি পেটে রক্তদান করলে দুর্বলতা বা মাথা ঘোরার ঝুঁকি থাকে। আর কমপক্ষে ৫০০ মি.লি. বা দুই গ্লাস পানি পান করতে হবে। এটি রক্তদানের জন্য গুরুত্বপূর্ণ। শরীরে জ্বর, সর্দি-কাশি বা অন্য কোনো অসুস্থতা আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা থাকলে রক্তদান করা ঠিক নয়।
আবার ওষুধের বিষয়ে সতর্কতা
আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক, ইনসুলিন বা অ্যাসপিরিনের মতো ওষুধ গ্রহণ করে থাকেন, তবে রক্তদানের আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে এবং তার পরামর্শ নিতে হবে। কারণ কিছু ওষুধ রক্তদানের জন্য ব্যক্তিকে অযোগ্য করে তুলতে পারে। এছাড়া রক্তদানের অন্তত ২৪ ঘণ্টা আগে মদপান এবং দু-চার ঘণ্টা আগে ধূমপান থেকে বিরত থাকতে হবে। এটি রক্তদানের জন্য ঠিক নয়। রক্তদাতার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং ওজন ন্যূনতম ৪৫ কেজি বা ১০০ পাউন্ড হতে হবে।
রক্তদানের পর যা করা উচিত
রক্তদানের পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। রক্ত দেওয়ার পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করুন। ফলের রস, ডাবের পানি, লেবুর শরবত কিংবা স্যুপ খেলে খুবই ভালো হয়। এতে রক্তের প্লাজমা দ্রুত পূরণ হবে, যা নিজের শরীরের জন্য ভালো। শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এ বিষয়গুলো মেনে চলা উচিত। আর সেই সঙ্গে বিশ্রাম একান্ত প্রয়োজন। রক্তদানের পর কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিতে হবে।
ভালো হয় যেখানে রক্ত দিয়েছেন সেখানেই বিশ্রাম নিলে। রক্ত দিয়ে তাড়াহুড়া করে উঠে যাওয়া যাবে না। ভারি কাজ পরিহার করতে হবে। কারণ ভারি জিনিস তোলা, ব্যায়াম করা কিংবা অন্য কোনো কঠোর শারীরিক কসরত থেকে বিরত থাকতে হবে। রক্ত দিলে শরীরে দুর্বলতা আসতে পারে। তাই বিশ্রাম নিলে শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এছাড়া চা ও কফি থেকে বিরত থাকতে হবে। রক্তদানের পর দুই-তিন ঘণ্টা চা-কফি পান করা থেকে বিরত থাকা আবশ্যক। কারণ এগুলো আয়রন বা লৌহ শোষণে বাধা দিতে পারে। আর চা ও কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, যা রক্তদানের পর গ্রহণ ঠিক নয়।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















