রাজশাহী-৫ আসন: আ.লীগের প্রার্থী দারাসহ কলেজ অধ্যক্ষকে শোকজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৭ ২৭ ডিসেম্বর ২০২৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। একই সাথে দুর্গাপুরের দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল থাকাসহ অন্যান্য বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারণ দর্শানোর নোটিশের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন মহানগর দায়রা জজ লুনা ফেরদৌস স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে সড়ক বিভাজনের ওপর আব্দুল ওয়াদুদ দারার দণ্ডায়মান একটি বড় ছবি দেখতে পান অনুসন্ধান কমিটির সদস্যরা। ছবিটি নির্বাচনী বিধিমালা লংঘন করে টাঙ্গানো হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৬ এর ১০(৪) বিধি লংঘন করার শামিল।
এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা তা স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, দুর্গাপুরের দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান লিখিত অভিযোগ দাখিল করেন এই যে, মোজাম্মেল হক দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার পর হতে সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেননি।
একই সাথে কলেজ চলাকালীন নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ডে অদ্যাবধি অংশগ্রহণ করে আসছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ সুস্পষ্ট লংঘন এবং প্রচলিত আইনের পরিপন্থি। গত ৯ ডিসেম্বর বিকেল ৪টায় দাওকান্দি সরকারি কলেজ প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে বর্ধিত সভা করেছেন।
পূর্বেও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দলীয় মনোনয়ন জমা দেন। যা সরকারি কর্মচারি আচরণবিধি লঙ্ঘন। এছাড়া দাওকান্দী সরকারি ডিগ্রি কলেজকে আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবে ব্যবহার করছেন এবং নিয়মিত প্রচারের কাজে অংশগ্রহণ করছেন।
গত ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি ও ১৪ অক্টোবর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি পর্যালোচনান্তে প্রতীয়মাণ হয় যে, মোজাম্মেল হক নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘন করার শামিল।
এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা তা স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-০৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ও এক কলেজ অধ্যক্ষকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। তার একটি কপি পেয়েছি।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না

