রাহুল গান্ধীকে কাশ্মীরে ঢুকতে দেয়া হলো না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৮ ২৫ আগস্ট ২০১৯
কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন বিরোধী দলের ১১ জন নেতাকে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছানোর পর দিল্লীতে ফেরত পাঠানো হয়েছে। রাহুলের নেতৃত্বে বিরোধী দলীয় নেতাদের একটি প্রতিনিধি দল কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণে শ্রীনগরে পৌঁছায়। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যকে দুটি অঞ্চলে বিভক্ত করে সেখানে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করা হয়।
জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ শুক্রবার এক টুইট বার্তায় জানায়, রাজনৈতিক নেতাদের শ্রীনগর সফর না করা উচিৎ। কারণ তারা অন্যান্য লোকদের এতে অসুবিধায় ফেলবে। এটি এমন একসময় ‘যখন সরকার জম্মু ও কাশ্মীরের জনগণকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও হামলার ঘটনা থেকে রক্ষা করতে চাইছে’।
এনডিটিভির সংবাদ উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানায়, শ্রীনগর পরিদর্শনে বিরোধী দলের সর্বদলীয় প্রতিনিধি দলে যে দলগুলো অংশ নিয়েছিল, সেগুলো হলো কংগ্রেস, সিপিআই (এম), সিপিআই, রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে।
রাহুল গান্দীর সঙ্গে প্রতিনিধি দলে আকাশ পথে কংগ্রেসের অপর দুই জ্যেষ্ঠ নেতা গোলাম নবী আজাদ এবং আনন্দ শর্মা গিয়েছিলেন।
জম্মু বিমানবন্দরে আজাদকে দুইবার বাধা দেয়া হয়। সর্বশেষ মঙ্গলবার বাধা দেয়া হয়। দুবারই তাকে ‘জোরপূর্বক’ দিল্লী ফেরত পাঠানো হয়।
আজাদ বলেন, আমরা সবাই দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা। আমরা কোনও আইন ভাঙ্গতে যাচ্ছি না। জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ২০ দিন ধরে এটি অবরুদ্ধ রয়েছে। ২০ দিন ধরে সেখানকার কোনও খবর পাওয়া যাচ্ছে না। সরকার যখন বলছে, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে কেন সেখানে নেতাদের যেতে দেয়া হচ্ছে না? এটা দ্বিমুখী আচরণ। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে কেন আমাদের সেখানে যেতে অনুমতি দেয়া হচ্ছে না?
প্রতিনিধি দলটিতে অন্যান্যর মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই’র ডি রাজা, ডিএমকে’র তিরুচি শিভা, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ ঝা ও তৃণমূল কংগ্রেসের দিনেশ ত্রিবেদী। তারা রাজ্যের অন্যান্য স্থান সফরের পরিকল্পনা করেছে। এখন পর্যন্ত সরকার কোনও রাজনীতিবিদকে ওই রাজ্যে ঢুকতে অনুমতি দেয়নি।
গভর্নর সত্যপাল মালিক কেন্দ্রের পাঠানো একটি বিমানযোগে কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানোর কয়েক সপ্তাহ পর তিনি সেখানে নামলেন।
প্রতিবেদন আরো জানায়, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ প্রায় ৪শ’ রাজনীতিবিদকে গৃহবন্দী করা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি স্থান এখনো অবরোধ করে রাখা হয়েছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






