রোগ থেকে বাঁচতে রান্নায় খাবেন যে ৫ তেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ২৩ অক্টোবর ২০২০
তেল ছাড়া রান্না করার কথা ভাবাই যায় না! যেকোনও খাবারের ক্ষেত্রে এটি অপরিহার্য। খাদ্যের গুণমান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ উপাদান। বিশেষত বাংলাদেশে যেকোনও খাবার তৈরির আগে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে রান্না শুরু হয়। এতে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।
তবে অনেকেই রান্নায় তেলের বদলে ঘি বা মাখন ব্যবহার করেন। তাই এ আর্টিকেলে কয়েকটি তেল সম্পর্কে বলব, যা ঘি-মাখনের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো বেশ স্বাস্থ্যকর। দেখে নিন সেগুলো কি কি…
সরিষার তেল
যেকোনও রান্নায় সরিষার তেল ব্যবহার করা যায়। তবে তা হতে হবে অবশ্যই কাঠের ঘানিতে উৎপাদিত। এটি দিয়ে রান্না করা যেকোনও খাবার বেশ স্বাদ হয়। এ তেল স্বাস্থ্য, ত্বক ও চুলের জন্য দারুণ উপকারি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ। সরিষার তেল বদহজম নিরাময়ে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বক সুরক্ষিত রাখে। বিভিন্ন সংক্রমণের হাত থেকেও রক্ষা করে। এটি ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। তাই যাদের হৃদরোগের সমস্যা আছে, তারা এ তেলে তৈরি খাবার বেশি খান।

চিনাবাদাম তেল
এতে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট অত্যন্ত বেশি, যা অস্বাস্থ্যকর কোলেস্টেরল হ্রাস করে। এটি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ হওয়ায় স্কিন কেয়ারের জন্য দুর্দান্ত বিকল্প।

নারকেল তেল
দক্ষিণ ভারতীয় রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নারকেল তেল। এতে উচ্চ স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আমাদের দেহে ভালো কোলেস্টেরল বাড়ায়। এ তেলে অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি ভিটামিন ই এবং পলিফেনল সমৃদ্ধ যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

অলিভ অয়েল
এখন আমরা অনেকেই রান্নায় অলিভ অয়েল ব্যবহার করি। ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ সমৃদ্ধ এ তেল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারি। অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং বাত ব্যথা থেকে স্বস্তি দেয়।

সানফ্লাওয়ার অয়েল
প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টিতে ভরপুর সানফ্লাওয়ার অয়েলে পলিআনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা দেহে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। এছাড়া এটি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধে সহায়তা করে।
উল্লেখ্য, এসব তেল অবশ্যই সঠিক প্রক্রিয়ায় উৎপাদিত হতে হবে। কাঠের ঘানিতে তৈরি হলে সবচেয়ে ভালো। পাশাপাশি ভেজালমুক্ত হতে হবে। কারণ, চটকদারি বিজ্ঞাপন দিয়ে নানা মোড়কে এগুলো বাজারে পাওয়া যায়। তাই বাজারজাত সেসব ক্ষতিকর তেল কেনা থেকে সাবধান। সঠিক মান যাচাই করে, তবেই কিনুন।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






