লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৮ ২৮ জুলাই ২০২৬
পানিতে ভরপুর, কম ক্যালোরিযুক্ত আর পেটের জন্য আরামদায়ক— গ্রীষ্মের জন্য আদর্শ সবজি ঝিঙে ও লাউ। কিন্তু পুষ্টিগুণের বিচারে কে এগিয়ে? কোন সবজিকে আপনার শরীরে সবচেয়ে উপকারী জানেন কি? তাপপ্রবাহে এক টুকরো স্বস্তি এনে দিতে পারে পানিতে ভরা গ্রীষ্মের সবজিগুলো।
গরম পড়লেই হালকা, ঠান্ডা ও সহজপাচ্য খাবার খুঁজতে শুরু করে শরীর। আর তখন রান্নাঘরে জেঁকে বসে লাউ আর ঝিঙের মতো সবজি। এ ধরনের সবজি দেখলে অনেকেই নাক সিঁটকান, কিন্তু লাউ আর ঝিঙের গুণের কাছে মাথা নত করতেই হয়। লাউ না ঝিঙে— দুটি সবজিই আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমের জন্য ভালো। তবে দুটির পুষ্টিগুণ বিচার করলে দেখা যাবে, উপকারিতার তালিকা খানিকটা ভিন্ন।
সামাজিক মাধ্যমেও এখন লাউ-ঝিঙের ভাবমূর্তি বদলাচ্ছে। অনেকেই বলছেন— সমস্যা সবজিতে নয়, সমস্যা রান্নার ধরনে। সঠিক মসলা আর রন্ধন প্রণালি অনুসরণ করলে এই সাধারণ সবজিও অসাধারণ হয়ে উঠতে পারে।
চলুন জেনে নেওয়া লাউয়ের পুষ্টি উপাদান—
১০০ গ্রাম লাউয়ে প্রায় ১২-১৫ ক্যালোরি পাওয়া যায়। পানি থাকে ৯৫ শতাংশ। কার্বোহাইড্রেটের পরিমাণ ৩.৩৯ গ্রাম। লাউয়ে রয়েছে ১.২ গ্রাম ফাইবার, ০.২ গ্রাম প্রোটিন, ০.১ গ্রাম ফ্যাট, ০.৫ গ্রাম ফাইবার, ১০.১ মিলিগ্রাম ভিটামিন সি, ১৫০ মিলিগ্রাম পটাশিয়াম, ২৬ মিলিগ্রাম ক্যালশিয়াম, ০.২ মিলিগ্রাম আয়রন এবং থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন ও ভিটামিন বি ৬।
লাউয়ের স্বাস্থ্যগুণ
আর লাউয়ে পানির পরিমাণ প্রভূত বলে আপনার শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। এর পাশাপাশি পানির পরিমাণ বেশি বলে হজমক্ষমতাও উন্নত হয়। লাউ খেলে পেট ভার হয় না। কম ক্যালোরির কারণে ওজন হ্রাসের জন্য লাউ খুব উপকারী। বারবার অথবা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় লাউ। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও ভালো। লাউয়ে থাকা পটাশিয়াম ও সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এটি খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
ঝিঙেতে তুলনায় বেশি পরিমাণে ফাইবার (২.৫ গ্রাম), ভিটামিন এ, ভিটামিন সি (১৫-২০ মিলিগ্রাম) এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তবে ঝিঙেতে ক্যালোরির পরিমাণ খানিক বেশি, প্রায় ১৮-২০। তা ছাড়া পানির পরিমাণ প্রায় ৯৩-৯৫ শতাংশ, ৩.৫-৪.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২০-৩০ মিলিগ্রাম ক্যালশিয়াম, ০.৬-১.২ গ্রাম প্রোটিন, ০.১ গ্রাম ফ্যাট এবং ০.৩-০.৫ মিলিগ্রাম আয়রন।
ঝিঙের স্বাস্থ্যগুণ
ঝিঙেতে ফাইবারের পরিমাণ বেশি থাকে বলে হজমের ক্ষমতা উন্নত করে। ওজন হ্রাসের জন্যও ঝিঙে খুব ভালো সবজি। একই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। আর শরীরের পানির পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে উপকারী গ্রীষ্মের এ সবজি। তা ছাড়া এতে ভিটামিনের উপস্থিতির কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।
ঝিঙে ও লাউ— কে এগিয়ে?
আপনার শরীর ঠান্ডা রাখা ও হজমের জন্য লাউয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু রোগপ্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির দিক থেকে ঝিঙে অনেকটাই এগিয়ে। দুটিই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। প্রবল তাপপ্রবাহ থেকে বাঁচতে অথবা পেটফাঁপার সমস্যা কমাতে লাউয়ের জুড়ি মেলা ভার। লাউ খেলে শরীর তৎক্ষণাৎ শীতল হয় ও স্বস্তি পায়। কিন্তু ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টের প্রয়োজনে ঝিঙেই বেশি কার্যকরী।
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’






