লিফটে আটকা পড়লে যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ১ মে ২০২৬
ইট-পাথরের এই ব্যস্ত নগরে বহুতল ভবনে চলাচলের জন্য লিফট এখন আমাদের নিত্যসঙ্গী। প্রতিদিন অসংখ্য মানুষ যান্ত্রিক এই যানের সাহায্যে মুহূর্তেই এক তলা থেকে অন্য তলায় পৌঁছে যাচ্ছেন। তবে মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাটে লিফট মাঝপথে আটকে গিয়ে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।
এমন মুহূর্তে ভয় না পেয়ে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
শান্ত থাকুন ও স্বাভাবিক শ্বাস নিন
লিফট আটকে গেলে প্রথমেই আতঙ্কিত হওয়া যাবে না। অনেকের ধারণা থাকে যে লিফট আটকে গেলে ভেতরে বাতাস শেষ হয়ে যাবে, যা সম্পূর্ণ ভুল।
আধুনিক প্রতিটি লিফটে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। তাই চিৎকার বা অতিরিক্ত দৌড়ঝাঁপ না করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। শরীর শিথিল রাখলে দুশ্চিন্তা কম হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
জরুরি বাটন ও ইন্টারকমের ব্যবহার
প্রতিটি লিফটেই সাধারণত অ্যালার্ম বা ইমার্জেন্সি কল বাটন থাকে। লিফট অচল হয়ে পড়লে প্রথমেই সেই বাটনটি চাপুন। এতে ভবনের নিরাপত্তাকর্মী বা রক্ষণাবেক্ষণ দল আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবে।
এছাড়া লিফটের ভেতরে ইন্টারকম বা ফোন থাকলে সেটির মাধ্যমে সরাসরি বাইরে যোগাযোগের চেষ্টা করুন।
মোবাইল ফোনে যোগাযোগ
যদি লিফটের ভেতর মোবাইলের নেটওয়ার্ক থাকে, তবে দ্রুত পরিবারের সদস্য বা ভবনের দায়িত্বশীল কাউকে কল করুন। আপনি কত তলার কাছাকাছি আটকে আছেন এবং ভেতরে কতজন আছেন, তা পরিষ্কারভাবে জানান।
অন্ধকার হয়ে গেলে ফোনের টর্চ ব্যবহার করা যেতে পারে, তবে ব্যাটারি বাঁচাতে অপ্রয়োজনে ফোনের ব্যবহার থেকে বিরত থাকুন।
দরজা খোলার চেষ্টা করবেন না
ভয় পেয়ে অনেকেই লিফটের দরজা ধাক্কা দিয়ে বা টেনে খোলার চেষ্টা করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লিফট যদি দুই তলার মাঝখানে আটকে থাকে এবং আপনি জোর করে বের হতে যান, তবে নিচে পড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা থাকে। এছাড়া লিফটের ভেতর লাফানো বা ঝাঁকুনি দেওয়া থেকেও বিরত থাকুন। এতে যান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে লিফট আরও বড় ত্রুটির মুখে পড়তে পারে।
করণীয়: লিফটে ওঠার সময় সবসময় খেয়াল করুন সেটি মেঝের সমতলে আছে কি না। মেঝের চেয়ে একটু ওপরে বা নিচে থাকলে সেই লিফটে ওঠা থেকে বিরত থাকুন। দরজা বন্ধ হওয়ার সময় তাড়াহুড়ো করে ভেতরে ঢোকা বা হাত-পা দিয়ে দরজা আটকানোর চেষ্টা করবেন না।
ছোট শিশুদের কখনোই একা লিফটে উঠতে দেবেন না। এছাড়া লিফট নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মাসে অন্তত একবার কারিগরি পরীক্ষা করানো জরুরি।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করুন। তারা পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত নিজে থেকে বের হওয়ার চেষ্টা করবেন না।
সচেতনতা ও ধৈর্যই পারে আপনাকে এমন অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে সুরক্ষিত রাখতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















