শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৩ ১০ ডিসেম্বর ২০২১
শীত এলেই প্রকৃতি বদলে যায়।বদলে যায় হাওয়া। গাছের পাতা ঝরে, নদীতে আসে স্থবিরতা। প্রকৃতির সেই প্রভাব পড়ে মানুষের উপরও। পাতা ঝরা দিনগুলো রুক্ষতার ছাপ ফেলে যায় ত্বকের উপর। ঠোঁট ফেটে যায়, পায়ের গোড়ালি থেকে চামড়া উঠতে থাকে, চুল ভরে ওঠে খুশকিতে। তবে কিছু নিয়ম মেনে চললেই রুক্ষতার দিনেও কোমল ও স্নিগ্ধ থাকবে শরীর ও মন।
মুখের যত্ন
শীতকালে ত্বক নিষ্প্রাণ ও কালচে হয়ে পড়ে। ত্বকের প্রয়োজন একটু বাড়তি যত্ন। যারা সারাদিন বাইরে কাজ করেন, তাদের ত্বকে গাড়ির ধোঁয়া ধুলোবালি ইত্যাদি জমা হয়। সন্ধ্যা বা রাতে বাড়ি ফেরার পর সারাদিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে উঠিয়ে নেয়া জরুরি।অস্বাভাবিক পরিবেশ দূষণে মুখে ধুলাবালি জমা হয় এগুলো ত্বকে জমিয়ে রেখে দিলে,ময়লা তুলে না ফেললে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না। যার ফলে ব্রণ, ব্ল্যাককহেডস বা কালো কালো দাগ সহ ত্বকের আরো অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেয়া প্রয়োজন। এজন্য প্রথমে অলিভ অয়েল বা বেবি অয়েল দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এরপর কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখটা মুছে ফেলুন। পরে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ঘুমন্ত অবস্থায় মেটাবলিজমও কম হয়, ত্বক থাকে অনেক আরামে। তাছাড়া ৭-৮ ঘণ্টা টানা ঘুমানোর কারণে ক্রিম কার্যকর হবার মতো সময় পায়। তাই ঘুমানোর আগে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে দিনের কাজের মাঝে সময় করে নিয়ে দুই-একবার মুখ পরিষ্কার করে রাখলে ভালো হয়।
হাত ও পায়ের যত্ন
গোসলের পর ও ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক কোমল থাকে। এছাড়া সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়েও লাগাতে পারেন। হাতের ত্বক খসখসে হয়ে গেলে লেবুর রসে এক চামচ মধু ও চিনি মিশিয়ে ঘষুন যতক্ষন না পর্যন্ত চিনি গলে যায়। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।কনুইয়ের কালো দাগ দূর করতে এটি বেশ কার্যকরী।
শীতকালে পা ফাটার প্রবণতা কমবেশি সবারই দেখা দেয়। সবসময় পরিষ্কার রাখলে এ সমস্যা থেকে মুক্তি মিলতে পারে অনেকটাই। গোসলের সময় ঝামাপাথর দিয়ে গোড়ালি আলতো করে ঘষে পায়ের মরা চামড়া তুলে ফেলুন। তারপর পা মুছে গ্লিসারিন অথবা পেট্রোলিয়াম জেলি লাগান।
সারাদিন রোদ ও ধুলো ময়লায় হাত ও পায়ের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু খুব সহজেই দিন শেষে রাতের বেলা মাত্র ২০ মিনিট ব্যয় করে হাত ও পায়ে ফিরিয়ে আনতে পারেন হারিয়ে যাওয়া উজ্জলতা ও কোমলতা। একটি তাজা লেবু কেটে হাত ও পায়ে ঘষে নিন। এরপর কুসুম গরম পানিতে লিটারে ১ চা চামচ লবন দিয়ে এতে হাত ও পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। চাইলে পানিতে সামান্য শ্যাম্পুও দিতে পারেন। এরপর একটি মাজুনি দিয়ে আলতো করে হাত ও পা ঘষে নিন। এরপর হালকা কুসুম গরম পানিতে হাত পা ধুয়ে ও মুছে নিন। এরপর হাতে ও পায়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। এটা করুন সপ্তাহে ২ দিন।
ঠোঁটের যত্ন
ঠান্ডা বাতাসে ঠোট ফেটে যায়। কখনো কখনো ফেটে গিয়ে রক্ত বের হয়। কুসুম গরম পানিতে পরিষ্কার একটি কাপড় ভিজিয়ে ৩/৪বার চাপ দিন।তারপর গ্লিসারিন/ ভেসলিন লাগান। ঠোঁট কালচে হয়ে গেলে দুধের সাথে লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন।কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। তবে ঠোঁট শুকনো রাখা যাবে না। শুকানোর আগেই গ্লিসারিন অথবা ভেসলিন লাগান।
চুলের যত্ন
শীতে খুশকির উপদ্রব বেড়ে যায়। খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে অন্তত ২দিন কুসুম গরম নারকেল তেলের সাথে ১চামচ লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান। লেবুর রসের এন্টিইনফ্ল্যামেটরি উপাদন ত্বককে খুশকি মুক্ত করে। ১ঘন্টা পর ধুয়ে ফেলুন। নিয়মিত সপ্তাহে ২-৩ বার কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করুন। ২.৫-৩লিটার পানি পান করুন। প্রচুর ফল ও শাকসবজি খান। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিমিত ও নিয়মিত আহার ও ঘুম, শারীরিক ব্যায়াম, বিশ্রাম সুস্বাস্থ্যের পূর্বশর্ত।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















