শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীভূত হয়েছে: দারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১১ ১৪ মে ২০২৪
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, চরাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন সমবায়ভিত্তিক চাষ। এজন্য আধুনিক সমবায় সমিতি গঠন করতে হবে। বাংলাদেশের কৃষিখাতকে সমবায়ের আওতায় আনতে হবে, যাতে কৃষকের সার, বীজ ও কীটনাশক প্রয়োগে অসুবিধা না হয়।
গত শনিবার (১১ মে) রংপুরের গংগাচড়া উপজেলার পূর্ব ইচলী চরে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা উৎপাদন কর্মসূচির আওতায় ফসল কাটা-মাড়াই উৎসব এবং কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. খুরশীদ ইকবাল রেজভী।
উত্তরাঞ্চলের মঙ্গা প্রসঙ্গে আব্দুল ওয়াদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীভূত হয়েছে। সরকারের কৃষি প্রণোদনার ফলে চরাঞ্চলের জমিগুলোতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা থাকায় দেশে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে।
তামাক চাষ প্রসঙ্গে তিনি বলেন, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই তামাক চাষ পরিহার করে চরাঞ্চলে গম ও ভুট্টা চাষ করতে হবে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সমবায় ব্যাংক সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করবে। এ ছাড়া সমন্বিত চর উন্নয়ন প্রকল্প, টেকসই সোলার প্রজেক্ট ও বজ্রপাত নিরোধক প্রকল্প গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের টেকনিক্যাল উপদেষ্টা একেএম জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে গংগাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক সমাবেশের পূর্বে প্রতিমন্ত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও সুইসকন্ট্যাক্ট কর্তৃক চরাঞ্চলে বাস্তবায়নাধীন এমফোরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি ভ্রাম্যমাণ সোলার সেচপাম্প উদ্বোধন করেন।
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব













