সন্তানকে প্লাস্টিকের বক্সে খাবার দিচ্ছেন, তাহলে সাবধান?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪২ ১৪ নভেম্বর ২০২২
বাড়িতে শিশুদের স্কুলে পাঠানোর সময় তাদের টিফিন দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় মায়েদের। এক তো, 'এটা খাবো না, সেটা খাবো না', তার উপর সুন্দর, রং চঙে, বাহারি টিফিন বক্স ছাড়া টিফিন নিতেই চায় না তারা। কিন্তু বাহারি টিফিন বক্সের চেয়েও খাবার দীর্ঘক্ষণ গরম আর জীবাণুমুক্ত রাখাটা বেশি গুরুত্বপূর্ণ মায়েদের কাছে।
আর সেটাই তো স্বাভাবিক! তাই প্লাস্টিকের বাহারি টিফিন বক্সে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে খাবার মুড়ে তবেই শিশুকে খাবার দেন মায়েরা। এতে খাবার দীর্ঘ ক্ষণ গরম থাকছে। কিন্তু প্লাস্টিকের টিফিন বক্সের ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের টিফিন বাক্সে বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে শিশুদের টিফিন দিলেই সর্বনাশ অনিবার্য! দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ, এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে পরিমাণে সামান্য হলেও খাবারের সঙ্গে মেশা ক্ষতিকর রাসায়নিক একটু একটু করে জমা হতে থাকে শিশুদের শরীরে।
কীভাবে প্লাস্টিকের টিফিন বাক্স বা বা প্লাস্টিকের তৈরি কোনও পাত্রে রাখা খাবার শিশুদের ক্ষতি করে? যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর একটি রিপোর্টে জানানো হয়েছে, প্লাস্টিকের টিফিন বক্সে বা প্লাস্টিকের তৈরি কোনও পাত্রে গরম খাবার রাখলে ওই খাবারের সংস্পর্শে এসে প্লাস্টিকের পাত্র থেকে ক্ষতিকর রাসায়নিক 'জেনোস্ট্রেজেন'নিঃসৃত হয়।
পলিথিন ফয়েলে গরম খাবার মুড়ে রাখলেও একইভাবে খাবারে মেশে ক্ষতিকর 'জেনোস্ট্রেজেন'। মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই 'জেনোস্ট্রেজেন'-এর প্রভাবে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা খাবারও শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে।
ভারতীয় পুষ্টিবিদ রুজুতা দ্বিওয়েকারের মতে, খাবার দীর্ঘ ক্ষণ গরম রাখতে সেটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা হয়। কিন্তু এ কথা অনেকেই জানেন না, গরম খাবার অ্যালুমিনিয়াম ফয়েলের সংস্পর্শে আসার ফলে খাবারে মিশতে থাকে অ্যালুমিনিয়াম।
রুজুতা দ্বিওয়েকারের মতে, এই অ্যালুমিনিয়াম মেশানো খাবার খেলে, শরীরে ইনসুলিনের ভারসাম্য বিগড়ে যেতে পারে। ফলে স্থূলতা, ফ্যাটি লিভার এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের স্টিলের টিফিন বক্সে খাবার দিন। পারলে খাবার কাপড়ে মুড়ে দিন। এই পদ্ধতিতেও খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে। আর সুরক্ষিত থাকবে শিশুর স্বাস্থ্যও।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















