স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখবে ইরানি মেয়েরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ২৫ আগস্ট ২০১৯
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ১৯৮১ সাল থেকেই ফুটবল স্টেডিয়ামে নিষিদ্ধ ছিলেন ইরানের নারীরা। তাদের আটকে ফেলা হয় ঘরের অভ্যন্তরে। সময় বদলের সঙ্গে সঙ্গে আর নারীদের অব্যাহত আন্দোলনের মুখে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে দেশটিতে। কট্টরপন্থী শাসকগোষ্ঠী পিছু হঠছে। যার ফলশ্রুতিতে এই প্রথমবারের মতো তেহরানের স্টেডিয়ামে বসে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ দেখতে যাচ্ছে ইরানের মেয়েরা।
ফুটবল মাঠে মেয়েদের প্রবেশাধিকার দিতে ফিফার উদ্যোগের প্রশংসা করতেই হয়। গত জুনে ইরানি ফুটবল ফেডারেশনকে এক চিঠিতে বলেছিল, মাঠে স্থানীয় মেয়েরা যাতে ফুটবল ম্যাচ উপভোগ করতে পারেন। তার প্রেক্ষিতে ইরানের ক্রীড়ামন্ত্রী জামশিদ তাজহিজাদেহ এক ঘোষণায় বলেছেন, 'আগামী ১০ অক্টোবর মেয়েরা তেহরানের আজাদী স্টেডিয়ামে যাবে ইরান এবং কম্বোডিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি দেখতে।'
ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশনও। মজার ব্যাপার হলো, ইরানে মেয়েদের মাঠে যাওয়া নিষিদ্ধের বিষয়ে আসলে কোনো আইনই নেই! কট্টরপন্থী প্রশাসন ধর্মের আশ্রয় নিয়ে এমন অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে! গত জুনে সিরিয়ার বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ৪ নারী। গত কয়েক দশক ধরেই এটা ছিল নিয়মিত ঘটনা। গ্রেপ্তার এড়াতে অনেক নারীই পুরুষ সেজে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছেন।
গত বছরের ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে তেহরান স্টেডিয়ামে খেলতে নেমেছিল ইরান। মাঠে বসে ওই ম্যাচটি দেখার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০০ জন নির্বাচিত নারী দর্শক। তাদের টিকিট কাটার অধিকার ছিল না। বসতে হয়েছিল স্টেডিয়ামের ঘেরাও করা একটি অংশে। ইরানের নারী অধিকার কর্মীরা এটাকে 'লোক দেখানো' কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছিলেন। এবার বিশ্বকাপ বাছাইপর্বে এমন লোক দেখানো কাণ্ড যাতে না হয় সেই দাবি উঠেছে।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো












