স্বর্ণের সঙ্গে রুপার দামেও ভয়াবহ ধস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫০ ২২ অক্টোবর ২০২৫
টানা ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে মূল্যবান ধাতুর বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। স্বর্ণ ও রুপার দামে দেখা গেছে বছরের সবচেয়ে বড় দৈনিক পতন, যা মূল্যবান ধাতুর সাম্প্রতিক র্যালিকে কার্যকরভাবে থামিয়ে দিয়েছে।
বুধবার প্রকাশির ইয়াহু ফাইনান্স এর প্রতিবেদন অনুসারে, স্পট গোল্ডের দাম একদিনে ৬.৩ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪,১০০ ডলারের নিচে নেমে এসেছে, যা ২০১৩ সালের পর একদিনে সবচেয়ে বড় পতন। অন্যদিকে, রুপার দামেও ৮ শতাংশের বেশি ধস নেমেছে, যা ২০২১ সালের পর সবচেয়ে বড় দৈনিক দরপতন।
বাজার বিশ্লেষকরা এই আকস্মিক দরপতনের পেছনে একাধিক কারণকে চিহ্নিত করছেন। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা, ডলারের মান বৃদ্ধি এবং টেকনিক্যাল ইন্ডিকেটর অনুযায়ী বাজারের ‘ওভারবট’ বা অতিরিক্ত ক্রয় পরিস্থিতি।
ট্রেড নেশন-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, “গত বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম কয়েকবার ৪,৪০০ ডলারের ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই প্রতিরোধের মুখে পড়েছে।”
তিনি আরও বলেন , “এখন মূল প্রশ্ন হলো, এই পতন কি দীর্ঘ সময়ের র্যালির পর একটি প্রয়োজনীয় সংশোধন, নাকি এটি কেবল অল্প সময়ের জন্য একটি বিরতি।” মরিসনের মতে, স্বর্ণের জন্য পরবর্তী সাপোর্ট রয়েছে ৪,০০০ ডলারের কাছাকাছি। তবে ক্রেতারা ৪,২০০ ডলারের আশেপাশে আবার সক্রিয় হতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে।
গত শুক্রবার যখন স্বর্ণের দাম সাময়িকভাবে ১.৫% কমে যায়, তখন অনেক বিনিয়োগকারী একে ‘ডিপ’ কেনার সুযোগ হিসেবে ব্যবহার করেন। অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্বর্ণের ঐতিহাসিক উচ্চতার মধ্যে এটিই ছিল প্রথম উল্লেখযোগ্য সংশোধন।
তবে সব বিশ্লেষক এই পতনকে বড় বিপদ হিসেবে দেখছেন না। সেভেনস রিপোর্ট রিসার্চ-এর প্রতিষ্ঠাতা টম এসায়ে মনে করেন, ‘এটা কেবল পথের একটি ছোট বাধা।’ তিনি বলেন, “উচ্চ মুদ্রাস্ফীতি, প্রকৃত সুদের নিম্ন হার, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন সরকারের অচলাবস্থার মতো বিষয়গুলো স্বর্ণের জন্য এখনো ইতিবাচক পরিবেশ তৈরি করে রেখেছে।”
এর আগে আগস্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এবং স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বাড়ায় স্বর্ণের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল। বিনিয়োগকারীরা বাণিজ্য উত্তেজনা ও মুদ্রার অনিশ্চয়তা থেকে নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে মূল্যবান এই ধাতুর দিকে ঝুঁকেছিলেন।
একই সুরে কথা বলেছেন মার্কেটগেজ ডটকমের প্রধান কৌশলবিদ মিশেল শ্নাইডার। তার মতে, স্বর্ণের এই ঊর্ধ্বগতি থামাতে হলে মার্কিন ঋণের পরিমাণ হঠাৎ করে অনেক কমে যেতে হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হতে হবে, যার কোনোটিই নিকট ভবিষ্যতে সম্ভব বলে মনে হচ্ছে না।
এই সাময়িক পতন সত্ত্বেও ওয়াল স্ট্রিটের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। যেমন, ব্যাংক অব আমেরিকা তাদের গ্রাহকদের স্বর্ণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধরে রাখার পরামর্শ দিয়েছে, যেখানে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দাম প্রতি আউন্সে ৬,০০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। গোল্ডম্যান স্যাকসও তাদের পূর্বাভাস বাড়িয়ে বলেছে, ২০২৬ সাল নাগাদ স্বর্ণের দাম ৪,৯০০ ডলারে পৌঁছাতে পারে। আরও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জেপিমরগান মনে করছে, ২০২৯ সালের মধ্যে এই মূল্যবান ধাতুর দাম প্রতি আউন্সে ৬,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











