স্বামী-স্ত্রীকে যেসব কথা বলা উচিত নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৮ ৭ আগস্ট ২০২৫
একটি সম্পর্কের ভিত্তি যতটা ভালোবাসায় গড়া, ততটাই টিকে থাকে বোঝাপড়া ও পরস্পরের প্রতি সম্মানবোধের ওপর। বিশেষজ্ঞদের মতে, সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি শুধু সময় দেয়া নয়, বরং কীভাবে একে অপরের সঙ্গে কথা বলা হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মাঝে কিছু কথার আঘাত এতটাই গভীর হয় যে সম্পর্ক থেকে বিশ্বাসটাই সরে যায়।
জেনে নিন এমন ৬টি লাইন, যা সঙ্গীকে বলা উচিত না-
১. তুমি কোনো কাজের না
যেসব কথা আপনার সঙ্গীর আত্মসম্মানে আঘাত করে, সেসব কথা সম্পর্কে দূরত্ব তৈরি করে দেয়। তুমি কোনো কাজের না – এই কথাটি মানুষকে মূল্যহীন মনে করায়। এ ধরনের কথায় একজন সঙ্গীর আত্মবিশ্বাস ভেঙে যায় এবং আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় বলছে, দাম্পত্যে অবমাননাকর শব্দ ব্যবহার মানসিক অবসাদ এবং দাম্পত্য বিচ্ছেদের সম্ভাবনা ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই সঙ্গীর ভুল ধরার বদলে গঠনমূলক পরামর্শ দিন। যেমন – এই কাজটা যদি এভাবে করো, হয়তো সহজ হবে।
২. তোমার পরিবারের লোকজন এমনই
পারিবারিক অপমান আপনার সঙ্গীকে অনুভব করাব যে, আপনার সঙ্গে মন খুলে কিছু শেয়ার করা নিরাপদ না। ঝগড়ার মধ্যে পরিবার টেনে আনা মানে সঙ্গীর শেকড়কে আঘাত করা। এতে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশনের মতে, যারা পারিবারিক অপমান সহ্য করে, তাদের দাম্পত্য সম্পর্কের মানসিক নিরাপত্তা দ্রুত নষ্ট হয় এবং সেই ক্ষত সহজে সারেও না। এ কারণে যদি কোনো আচরণ নিয়ে সমস্যা হয়, সেটা নির্দিষ্ট করে বলুন, পরিবারের পুরো চরিত্র নিয়ে মন্তব্য করবেন না।
৩. তুমি সবসময় এটা করো বা তুমি কখনোই সেটা করোনি
এ ধরনের ‘চিরন্তন সত্য’ ধরনের কথঅ দাম্পত্যে বিষ ঢালে। ‘সবসময়’ বা ‘কখনোই’ ধলনের শব্দ সম্পর্কের আলোচনাকে তর্কে রূপান্তর করে। ফলে সঙ্গী তখন আত্মরক্ষামূলক আচরণ করতে থাকে, আর পারস্পরিক বোঝাপড়ার সুযোগ কমে যায়। দ্য গটম্যান ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা যায়, এই ধরনের ভাষা ব্যবহার ‘ফোর হর্সমেন অব দ্য অ্যাপোকিলিপ্স’ এর মধ্যে পড়ে, যা বিবাহবিচ্ছেদের চারটি প্রধান পূর্বাভাসকে ইঙ্গিত করে। তাই এমন কথা না বলে নির্দিষ্ট পরিস্থিতির উদাহরণ দিয়ে বলুন। যেমন – গতকাল তুমি আমাকে না জানিয়ে বের হয়ে গেলে, এটা আমার ভালো লাগেনি।
৪. তোমাকে বিয়েই করা উচিত হয়নি
সম্পর্কের ভিত্তিকে আঘাত করার মতো কথাগুলো আপনার সঙ্গীর মাথায় থেকে যায়, ঝগড়া মিটে যাওয়ার পরও। কারণ এটি শুধু একটি রাগের কথা নয়, বরং সম্পর্ককে অস্বীকার করার মতো আঘাত। একে বলা হয় ‘রিলেশনার অ্যাটাক’, যা একজন মানুষকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের মতে, এমন বাক্য বারবার বললে সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদি বিষণ্ণতা ও সম্পর্কহীনতা তৈরি হয়। সঙ্গী আত্মগ্লানিতে ভোগে। তাই সম্পর্ক নিয়ে হতাশা থাকলে সেই অনুভূতি নিয়ে কথা বলুন। যেমন - আমি কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট, আমাদের কথা বলা দরকার।
৫. তুমি যদি আমাকে ভালোবাসতে, তাহলে এটা করতে
এটি এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল বা আবেগ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা। ভালোবাসার শর্ত দেওয়ার মানে, আপনি সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে চাইছেন। মায়ো ক্লিনিক ও আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন বলছে, আবেগ দিয়ে সঙ্গীকে দায়বদ্ধ করার চেষ্টা দীর্ঘ মেয়াদে মানসিক চাপ তৈরি করে, যা সঙ্গীর আত্মমর্যাদা কমিয়ে দেয়।
তাই এ ধরনের কথা না বলে আপনার চাওয়া ও অনুভূতি স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। যেমন – তুমি যদি আমার সঙ্গে বেশি সময় কাটাতে, আমি খুশি হতাম।
৬. তুমি বদলে গেছো
আক্ষেপভরা স্বরে এ কথা বললে পরিবর্তনকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু প্রতিটি মানুষ সময়ের সঙ্গে বদলায়। সেটা যদি একজন সঙ্গী স্বাভাবিকভাবে নিতে না পারেন, তখন সমস্যার জন্ম হয়। সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়, পরিবর্তনকে ইতিবাচক আলোচনায় আনলে দাম্পত্য টিকে থাকে, কিন্তু অভিযোগ করে তুললে ক্ষোভ বাড়ে।
সঙ্গীর কোনো পরিবর্তন মেনে নিতে অসুবিধা হলে তাকে সরাসরি বলুন - তুমি আগে যেভাবে আমার খেয়াল রাখতে, সেটা আমি মিস করি। কথা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই অনুভূতি আপনি অনেকভাবে প্রকাশ করতে পারবেন। তবে একটি লাইন হয়তো আপনার সঙ্গীকে আপনার অনেক কাছে টেনে আনতে পারে, আরেকটি লাইন দূরে সরিয়ে দিতে পারে। তাই সঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। ‘ঘরের মানুষ’ বলে অবহেলা করবেন না।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল















