স্লিম থাকতে কম খেলে শরীরে যেসব ক্ষতি হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ৬ অক্টোবর ২০২২
তরুণ-তরুণী থেকে প্রাপ্তবয়স্ক, সবাই এখন ছুটছেন স্লিম ফিগারের পেছনে। চর্বি ঝরিয়ে ছিপছিপে শরীর পাওয়ার জন্য সবার আগে কোপ পড়ছে খাওয়াদাওয়ার ওপর। অনেকে তো খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দেন। কেউ খাদ্যতালিকা থেকে বাদ দেন নিজের পছন্দের খাবার। অনকে মেপে খাওয়ার অভ্যাস করেন।
কিন্তু এসব করতে গিয়ে অজান্তেই শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। শরীর নেতিয়ে পড়ে, ক্লান্তি ও দুর্বলতা ঘিরে ধরে। শরীর নানা উপসর্গের মাধ্যমে জানান দেয়, প্রয়োজনের চেয়ে অনেকটাই কম খাবার যাচ্ছে। কিন্তু এই সঙ্কেতগুলো অধিকাংশ সময়ই আমরা বুঝতে পারি না। সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিছু লক্ষণকে কোনও রোগের উপসর্গও ভেবে বসি। তাই জেনে নেওয়া দরকার, কম খাওয়ার ফলস্বরূপ শরীরে কী কী সমস্যা হতে পারে।
চুল পড়া
প্রচুর পরিমাণে চুল ঝরছে? এটি কম খাওয়ার লক্ষণ হতে পারে। দীর্ঘ, মজবুত ও স্বাস্থ্যকর চুলের জন্য শরীরে বায়োটিন, প্রোটিন ও আয়রনের মতো অনেক পুষ্টির প্রয়োজন হয়। আর কম খাওয়াদাওয়া করলে শরীরে এসব পুষ্টির অভাব দেখা দেয়।
ব্লাড সুগার লেভেল ওঠানামা করে
অপর্যাপ্ত ক্যালোরি গ্রহণের কারণে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। যারা কম খায়, তাদের সবচেয়ে সাধারণ সমস্যা হলো লো ব্লাড সুগার। অপর্যাপ্ত খাবার খাওয়ার কারণে দুর্বলতা, মাথা ঘোরা ও বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দেয়। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতেই হবে।
কম এনার্জি
পর্যাপ্ত খাবার না খাওয়ার একটি সাধারণ লক্ষণ হলো ক্লান্তি। অপর্যাপ্ত ক্যালোরি গ্রহণের কারণে শরীরে এনার্জি কম পাবেন। শারীরিক ক্রিয়াকলাপ ঠিক রাখার জন্য দেহে পর্যাপ্ত ক্যালোরি প্রয়োজন। তবে বেশি ক্যালোরি গ্রহণ করলে স্থূলতা দেখা দেবে। আর কম ক্যালোরি গ্রহণ করলে দুর্বলতা ও ক্লান্তি বোধ হবে, ওজন হ্রাস পাবে এবং মেটাবলিক রেটও কমে যেতে পারে।
সর্বদা ঠাণ্ডা অনুভব করা
কম ক্যালোরি গ্রহণের আরেকটি লক্ষণ হলো সারাক্ষণ ঠাণ্ডা অনুভব করা। শরীর খাবার হজম করে এবং তাপ উৎপন্ন করে। আর কম খাবার খাওয়ার ফলে থার্মোজেনেসিস কমে যেতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার অবশ্যই খান।
অল্পেতেই রেগে যাওয়া
মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার জন্য রক্তে শর্করার প্রয়োজন। কিন্তু খাবার কম খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। আর রক্তে শর্করার মাত্রা কমে গেলে স্ট্রেস বাড়ে, সর্বদা বিরক্ত লাগে, অল্পেতেই রাগ হয়।
কোষ্ঠকাঠিন্য
কম খাওয়ার আরেকটি লক্ষণ হলো কোষ্ঠকাঠিন্য। আমাদের পরিপাকতন্ত্রের সঠিক কাজ করার জন্য থাইরয়েড হরমোন অত্যন্ত প্রয়োজনীয়। আর কম খাওয়া হলে থাইরয়েড ফাংশনের ওপর খারাপ প্রভাব পড়ে। যে কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















