হবু মায়ের প্রথম ৩ মাসে করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৪ ৭ জুলাই ২০২৩
গর্ভকালীন প্রথম তিন মাসে হবু মায়েদের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই হবু মা ও ভ্রুণের সুরক্ষা নিশ্চিতে এ সময় নিতে হবে বাড়তি সতর্কতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউনিসেফে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে গাইনোকোলজিস্টরা বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম ৩ মাস অর্থাৎ ১২ সপ্তাহে হবু মায়ের শারীরিক পরিবর্তন হতে শুরু করে। এ সময় তাদের মধ্যে বমি ও ক্লান্তিভাবের সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।
প্রথম ৩ মাসে এসব সমস্যার সঙ্গে আরও নানা শারীরিক জটিলতা দেখা দেয়ার শঙ্কা থাকে হবু মায়েদের। তাই এ সময় হবু মায়েদের বাড়তি যত্ন হিসেবে কিছু পদক্ষেপ নিতে পারেন পরিবারের সদস্যরা।
যেমন বমিভাবে আরাম পেতে আদা পানি খেতে দিতে পারেন। পায়ে অবশ ভাবের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে হবু মায়ের ডায়েটে বাড়িয়ে দিতে পারেন ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে ফাইবার সমৃদ্ধ খাবারে বেশি প্রাধান্য দিতে পারেন। এই সময় হবু মায়েদের পেটে গ্যাসের সমস্যা অনেকটাই বেড়ে যায়। পেটে গ্যাসের সমস্যা হলে হবু মায়েরা চাইলেই কোনো গ্যাসের ওষুধ খেতে পারেন না। কারণ ওষুধের কারণে ভ্রুণের ক্ষতি হওয়ার শঙ্কা থাকে। তাই এ সমস্যা সমাধানে প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে ইসবগুল ভিজানো পানিতে ভরসা রাখতে পারেন।
ভ্রুণের সঠিক বিকাশে এ সময় হবু মায়ের ডায়েটে অবশ্যই রাখতে হবে শাকসবজি, মাংস, শিম, বাদাম, দুধ, ডিম এবং ফলমূল। এসব স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে হবু মায়ের পর্যাপ্ত শক্তি, আমিষ, ভিটামিন এবং খনিজের চাহিদা পূরণ নিশ্চিত সম্ভব হবে। প্রথম তিন সপ্তাহেই ভ্রুণের আকার গঠন হতে শুরু করে। তাই হবু মাকে স্বাস্থ্যকর ও সুষম খাবার দেয়া বেশ জরুরি।
এসব পদক্ষেপ নেয়ার পরও যদি হবু মায়ের মধ্যে বিশেষ কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে তবে অবশ্যই সতর্ক হতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিশেষ সেই লক্ষণগুলো হলো হাত পা প্রায়ই অবশ হয়ে যাওয়া, ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর আসা, দিনের বেশির ভাগ সময় বমিভাব থাকা, প্রস্রাবে যন্ত্রণা হওয়া, যোনিপথে রক্ত বের হওয়া এবং দুর্গন্ধযুক্ত যোনি স্রাব হওয়া ইত্যাদি।
যদি হবু মায়ের এসব বিশেষ লক্ষণ প্রথম ৩ মাসেই স্পষ্ট হয়ে ওঠে তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান পেতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




