হুট করে রেগে যান, বিপদ সামলাতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ১৭ অক্টোবর ২০২০
কথায় কথায় হুট করে যাদের রাগ হয়, তাদের শরীরে স্ট্রেস হরমোন রমরমা। এর প্রভাবে হৃদস্পন্দনের হার অর্থাৎ হার্ট রেট ও রক্তচাপ বাড়ে, বৃদ্ধি পায় প্রদাহের প্রবণতা। সবমিলিয়ে হৃদরোগের আশঙ্কা বাড়ে, কমে রোগ-প্রতিরোধ ক্ষমতা। করোনাকালে এর কমতি হলে ক্ষতি হতে পারে মারাত্মক।
বিপদ আছে আরও। ভারতীয় মনোচিকিৎসক গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, রাগ তথা যাবতীয় নেতিবাচক আবেগ যেমন-অ্যাংজাইটি, মানসিক অবসাদ ইত্যাদি যাদের বেশি, তারা সচরাচর খুব একটা স্বাস্থ্যসচেতন নন বলে সমস্যা বাড়ে। রুটিন মেনে চলা, অসুখ–বিসুখে ডাক্তারের পরামর্শ নেয়া তাদের ধাতে থাকে না। বরং ধূমপান, মদ্যপান বা অন্য নেশা করে উল্টো পাল্টা খেয়ে ও শুয়ে-বসে জীবন কাটান।
তিনি বলেন, এর হাত ধরে প্রেসার–সুগার–কোলেস্টেরল ইত্যাদি বেড়ে প্রস্তুত হয় হৃদরোগের ক্ষেত্র। কোভিড-১৯ হলে বাড়ে জটিলতা। প্রাণঘাতী ভাইরাসের আশঙ্কাও বাড়ে। তাই এখন আরও বেশি সংযত থাকতে হবে।
ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ শিলাদিত্য মুখোপাধ্যায় বলেন, রাগ এমন একটি জিনিস, যা মানুষকে একা করে দেয়। এর হাত ধরে বাড়ে মানসিক চাপ, দুঃশ্চিন্তা। কখনও প্রবল অবসাদ। শরীরের জন্য সবক’টিই ক্ষতিকারক। অতএব যেকোনও মূল্যে রাগ নিয়ন্ত্রণে আনা দরকার। যার পোশাকি নাম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট।
অ্যাঙ্গার ম্যানেজমেন্ট
• আপনার যে রাগ বেশি সেটা বুঝুন। এর জন্য আপনি ছাড়া আর কেউ দায়ী নয়। যে ঘটনায় রেগে যান, তাতে অনেকেই মাথা ঠাণ্ডা রাখতে পারেন।
• এবার ঠিক করুন রাগ কমাবেন এবং প্রস্তুতি নিয়ে কাজে নেমে পড়ুন।
• কোন কোন ঘটনায় রেগে যান তা বুঝে নিন। সেরকম পরিস্থিতি যাতে না হয়, চেষ্টা করুন। এর জন্য যদি একটু নত হতে হয় সেও ভালো।
• নত হতে হয়েছে বলে যদি খারাপ লাগে, ভেবে দেখুন এর বিনিময়ে আপনার শরীর, মানসিক শান্তি, সম্পর্ক-সবই রক্ষা পেল।
• চেষ্টা করেও পরিস্থিতি এড়াতে না পারলে প্রতিজ্ঞা করুন, যাই ঘটুক আপনি শুধু শুনে বা দেখে যাবেন, রাগবেন না। এমন কথা বলবেন না যাতে পরিস্থিতি জটিল হয়।
• চেষ্টা বিফলে গেলে অস্থির হবেন না। অন্য আবেগের মতো রাগও খানিক ক্ষণের মধ্যে কমতে শুরু করবে। ধৈর্য ধরুন। মুখ বন্ধ রাখুন। সম্ভব হলে সেই জায়গা থেকে সরে হেঁটে আসুন কিছুক্ষণ। মাথায় পানি ঢালুন, ঘরের কাজ করুন, কারও সঙ্গে কথা বলে মাথা ঠাণ্ডা করে নিন।
• এসব সম্ভব না হলে কাজে আসবে সুইচ অফ–অন মেকানিজম এবং ভিজুয়াল ইমেজারি। এ হলো পরিস্থিতির মাঝখানে বসে গভীরভাবে অন্য পছন্দের কিছু ভাবা, যাতে মন চলে যায় অন্য কোনও জগতে। চিকিৎসকের কাছে শিখে ঘরে প্র্যাকটিস করলে বিপদের সময় কাজে লাগবে।
• ডিপ বেলি ব্রিদিং, যোগাসন, মেডিটেশনে শরীর–মন ঠাণ্ডা থাকে। চট করে রাগ হয় না বা হলেও কমে যায়।
• অতিরিক্ত রাগে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি চিকিৎসা করালে কাজ হয় ম্যাজিকের মতো। নিজেও চেষ্টা করে দেখতে পারেন। যার প্রথম ধাপ নিজের মনকে বুঝে নেয়া।
যেমন–
১. আপনার কি চাহিদা খুব বেশি?
২. আপনার কি ইগো খুব বেশি? হতাশা বা দুঃখ এলে তা মানতে পারেন না? সেটিকে রাগ দিয়ে ঢেকে রাখেন?
৩. জীবনে যা ঘটছে তা সহজভাবে মেনে নিতে পারেন না?
৪. সমস্যা সমাধান করতে না পারলে রাগ হয়ে যায়?
এ ৪টি প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে রাগের কারণ। চাহিদা বেশি হলে তা না মিটলে রাগ হবে। ইগো বেশি হলে চাহিদা না মেটায় যে হতাশা বা দুঃখ হয় তা প্রকাশ করতে বা স্বীকার করতে লজ্জা হয়। ফলে তা চাপা পড়ে রাগের আড়ালে। প্রতিটি বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিলে হতাশা এবং দুঃখ পাওয়ার সম্ভাবনা প্রতি পদে।
হতাশা ও দুঃখ জমতে জমতে তা রাগ হিসেবে দেখা দেয়, নয়তো মানসিক অবসাদ আসে। সমস্যা সামনে, কী করব জানা নেই। এ অবস্থাতেও সঙ্গী হয় রাগ বা মানসিক অবসাদ। এ সমস্যার মধ্যে কোনটা আপনার আছে ভেবে দেখুন। খুঁজে পেলে ভাবনা–চিন্তা করে তাদের সামলাতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















