১ দিনের জন্য প্রধানমন্ত্রী হলেন ১৬ বছরের তরুণী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ৯ অক্টোবর ২০২০
নারী-পুরুষ সমতার ক্ষেত্রে ফিনল্যান্ডকে আদর্শ মনে করা হয়। দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন লিঙ্গ সমতার লড়াইকে আরও একধাপ এগিয়ে নিলেন। মাত্র ১৬ বছরের তরুণীকে একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
ওই তরুণীর নাম আভা মার্টো। গোটা একদিন (বুধবার) প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে এসময়ে নতুন কোনও আইন তৈরি করতে পারেননি। কিন্তু অন্য দিনের মতো প্রধানমন্ত্রী হিসেবে ফিনিশ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আভা। বিশেষ করে প্রযুক্তিখাতে নারীদের অধিকার নিয়ে আলাপ-আলোচনা করেন।
মেয়ে শিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস সামনে রেখে ফিনল্যান্ডে এ ক্ষমতার হাতবদল ঘটে। কন্যা শিশুদের অধিকার তুলে ধরতে জাতিসংঘ প্রতিবছর ১১ অক্টোবর সারাবিশ্বে দিনটি পালন করে।
এ উপলক্ষে গত ৪ বছর ধরে 'গার্লস টেকওভার' নামে আন্তর্জাতিক কর্মসূচি পালন করেছে ফিনল্যান্ড। এ কর্মসূচিতে গোটা বিশ্বের কিশোরী ও তরুণীরা বিভিন্ন দেশে রাজনীতি, ব্যবসা এবং অন্যান্য খাতের প্রধান হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেন।
চলতি বছর মেয়ের জন্য ডিজিটাল দক্ষতা এবং প্রযুক্তিখাতে সুযোগ সুবিধা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। এ কর্মসূচিতে কেনিয়া, পেরু, সুদান ও ভিয়েতনাম থেকে মেয়েদের বাছাই করা হয়েছে।
এ নিয়ে ওই দিন বৈঠকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী আভা বলেন, এ কাজ নিয়ে কথা বলতে পেরে আমি খুবই খুশি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাকে যে এ কথা বলতে হচ্ছে তা আমি মোটেও চাই না। গার্লস টেকওভার আন্দোলন হচ্ছে, সেটাও হওয়া উচিত নয়।
তিনি বলেন, বাস্তবতা হলো আমরা এখনও লিঙ্গ-সমতা অর্জন করতে পারিনি। বিশ্বের কোথাও এটা হতে পারেনি। এক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে।
এ টিনএজার অল্প বয়স থেকেই পরিবেশ এবং মানবাধিকার সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। ওই বিশেষ দিনে তার শেষ কাজ ছিল মারিনের সঙ্গে বৈঠক করে নিজের অভিজ্ঞতা শেয়ার করা এবং প্রযুক্তিখাতে লিঙ্গ-সমতা নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা।
প্রধানমন্ত্রীর দায়িত্বের এ সাময়িক হাতবদলের আগে মারিন এক ভাষণে প্রযুক্তিখাতে সবার সমান অধিকারের গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, প্রযুক্তির সুবিধা পাওয়ার ক্ষেত্রে দেশে দেশে এবং দেশের মধ্যে যেন কোনও বিভেদ সৃষ্টি না হয়।
গত বছর সারাবিশ্বে লিঙ্গ-সমতার ওপর বিশ্ব অর্থনৈতিক ফোরাম তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ফিনল্যান্ডের অবস্থান ছিল তৃতীয়।
মারিনও সেদেশে গত বছরের নির্বাচনে জিতে বিশ্বে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ওই সময় তার বয়স ছিল ৩৪ বছর। মারিনের নেতৃত্বাধীন জোট সরকারে শরিক দল রয়েছে মোট ৪ টি। এর মধ্যে তিনটি দলের প্রধানই হলেন নারী।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো

