৩০ দিনের ‘নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ যাচ্ছে ইউক্রেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৮ ১১ মে ২০২৫
ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি ‘পূর্ণ ও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি’তে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয় সিবিহা। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে তিনি বলেন, এই যুদ্ধবিরতি সোমবার থেকে শুরু হবে। এদিন সন্ধ্যায় সিনহুয়া ও রয়টার্স সূত্রে এ তথ্য তুলে ধরেছে ইরানী বার্তা সংস্থা মেহের।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে সিবিহা উল্লেখ করেন, ‘coalition of the willing’ নামে পরিচিত একটি ইউরোপীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি এসেছে। জোটটির নেতৃত্বে রয়েছে ব্রিটেন ও ফ্রান্স, যারা শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সিবিহা এ সময় জোর দিয়ে বলেন, ‘একটি টেকসই যুদ্ধবিরতি শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে’।
এর আগে শনিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার-এর সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই পাঁচ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ‘ফলপ্রসূ ফোনালাপেও’ অংশ নেন। যেখানে শান্তি প্রক্রিয়া ও সম্ভাব্য আলোচনা নিয়ে কথোপকথন হয়।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি এমন এক সময়ে সামনে এলো, যখন ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ব্যাপক সামরিক উত্তেজনার পর শনিবার বিকালে একটি ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত হয়। তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন।
এই চুক্তির মাধ্যমে উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সামরিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে, উভয় দেশের সামরিক কর্মকর্তারা ১২ মে থেকে আলোচনা শুরু করবেন বলেও জানা গেছে। দক্ষিণ এশিয়া ও ইউরোপে শান্তির বাতাস বইতে শুরু করলেও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখনো দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫২,৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১১৯,৪০০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদেরকে মৃত ঘোষণা করে গাজার তথ্য অফিস জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬২ হাজারের বেশি।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













