৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫২ ১৩ অক্টোবর ২০২০
যদি কোনও কর্পোরেট সংস্থাকে না পাওয়া যায় তাহলে নিজেদের অর্থায়নে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী নভেম্বরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি শুরু হবে এবং ঢাকা-সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নেয়নি বিসিবি। আগামী এক-দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
পাপন বলেন, এটি কর্পোরেট টুর্নামেন্ট হোক বা বিসিবির ব্যয়ে হোক, আমরা টুর্নামেন্ট আয়োজন করে তা মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। এ পরিস্থিতিতে (কোভিড-১৯) কিভাবে পরিচালনা করা হবে সেই ব্যাপারে অভিজ্ঞতা থাকবে।
পরিকল্পনা ঘোষণা করে তিনি বলেন, আমরা ৫ দল গঠন করব। শক্তির দিক দিয়ে সব দলই প্রায় একই হবে। যদি কোনও কর্পোরেট সংস্থা দল নিতে চায়, তবে তারা তা নিতে পারে, নয়তো বিসিবি এটি পরিচালনা করবে। ওই টুর্নামেন্ট থেকে আমাদের অর্থ উপার্জনের কোনও পরিকল্পনা নেই। আমাদের প্রথম লক্ষ্য হলো, ঘরোয়া ক্রিকেট ফেরানো এবং পরে আন্তর্জাতিক। এ নিয়েই মূলত আমরা কাজ করছি।
আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলছে তারা। এরই মধ্যে ক্রিকেটাররা করোনা মহামারীর মধ্যে জৈব-সুরক্ষা পরিবেশে মাঠে ফিরেছেন। প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটের পরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় আছেন তারা।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভালো পরিকল্পনা রয়েছে বিসিবির। জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের আগে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে অভিজ্ঞতা অর্জন করতে চায় তারা। এজন্য ঢাকা ও সিলেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
বিসিবি বস বলেন, আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বড় আকারে করতে পারি। বৃহত্তর আকারে এটি আয়োজন করতে পারলে দু’টি বিষয় আমাদের পক্ষে কাজ করবে। একটি হলো ঘরোয়া ক্রিকেটকে বড় আকারে সাজানো যায়। দ্বিতীয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনা। বাংলাদেশ খুব শীঘ্রই মাঠে নামতে পারে, এ বিষয়ে আমরা কাজ করছি।
৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন কি-না এ বিষয়ে কোনও সিদ্বান্ত নেয়া হয়নি বলে জানান পাপন। তিনি বলেন, টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের আনা হবে কি-না, এ ব্যাপারে আমরা এখনো সিদ্বান্ত নেয়নি। এমন নয় যে, আমরা বিদেশি খেলোয়াড় আনতে পারব না।
বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি না থাকলে, লোকাল খেলোয়াড়দের ভালো সুযোগ দেখছেন বোর্ড প্রেসিডেন্ট।
তিনি বলেন, এখানে মাত্র ৫টি দল থাকবে। তাই বিদেশি খেলোয়াড়ের সুযোগ খুবই কম থাকছে। ৫ দলে ৭৫ জন স্থানীয় ক্রিকেটার থাকবে এবং ৫৫ জন খেলবে। যদি আমরা ২ জন বিদেশি খেলোয়াড়কে সুযোগ দেই, তবে ১০ জন লোকাল খেলোয়াড় খেলতে পারবে না। এজন্য আমরা বিদেশি ক্রিকেটার আনবো কি-না, তা নিয়ে ভাবছি। আমাদের প্রথম ইচ্ছা, দেশের ক্রিকেটারদের খেলার সুযোগ দেয়া।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















