ঢাকা, ০৯ নভেম্বর সোমবার, ২০২৬ || ২৫ কার্তিক ১৪৩৩
good-food

সাইফ তাণ্ডবে লণ্ডভণ্ড জিম্বাবুয়ে : লিটনের অনবদ্য সেঞ্চুরি

লিটন কুমার দাসের অনবদ্য সেঞ্চুরি আর ইনিংসের শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং তাণ্ডব। দুইয়ে মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২১ রানের দুর্দান্ত রেকর্ড গড়লো বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে ৮ উইকেটে সর্বোচ্চ ৩২০ রান করেছিল বাংলাদেশ দল।

০৫:৫৩ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

টিভির খবরে জানলেন করোনাভাইরাসে আক্রান্ত তিনি!

টেলিভিশন ছেড়ে নিজের নাম শুনলেন। শুনলেন তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত! করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গেল ৩০ জানুয়ারি ভারতে এক নারীর ভাগ্যে ঘটল এ ঘটনা।

০২:২৩ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ রেহানা-সায়মা’র শ্রদ্ধা

কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন তার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ হোসেন।

১১:৩২ এএম, ১ মার্চ ২০২০ রোববার

এমপি হতে ১০ কোটি টাকা ঢালেন পাপিয়া, সম্পাদক হতে ৩ কোটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন শামীমা নূর পাপিয়া। যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত এ নেত্রী এজন্য খরচ করেন ১০ কোটি টাকা। আর নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ পেতে খরচ করেছিলেন তিন কোটি টাকা।

১১:১৯ এএম, ১ মার্চ ২০২০ রোববার

মুজিববর্ষে নানা আয়োজন

গর্বের অগ্নিঝরা মার্চ শুরু

শুরু হলো আবারও সেই গর্ব করা অগ্নিঝরা মার্চ। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর তৎকালীন পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বাঙালিরা প্রত্যাশা করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠিত হবে। কিন্তু নির্বাচনের প্রায় আড়াই মাস পর ১৯৭১ সালের পহেলা মার্চ তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান আকস্মিকভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এ ঘোষণায় বাঙালি বুঝতে পারে, এ অঞ্চলের মানুষকে কখনোই শাসনভার নিতে দেবে না পাকিস্তানি শোষকের দল। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা।

১২:০১ এএম, ১ মার্চ ২০২০ রোববার

আফগান যুদ্ধের অবসান: তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি সই

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আফগান যুদ্ধের অবসানে তালেবানের সঙ্গে অবশেষে ঐতিহাসিক এক শান্তি চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। শনিবার কাতারের রাজধানী দোহায় বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তালেবান ও মার্কিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১০:৪৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ডিইউজে সভাপতি কুদ্দুস, সম্পাদক তপু

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ।  সাজ্জাদ আলম খান তপু সংগঠনের সাধারণ সম্পাদক পদে বিজয়ী  হয়েছেন। কুদ্দুস আফ্রাদ পান ৬৫০ ভোট। আর তপু ৪৭৫ ভোট পান। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

 শনিবার ভোট গ্রহণের পর রাতে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ন এ ফলাফল ঘোষণা করেন।

১০:৪৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

সর্বস্তরে শিক্ষার মানোন্নয়ন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে। শনিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

০৮:০৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ঢাকা বারে সভাপতি-সম্পাদকসহ ১০ পদে বিএনপিপন্থীদের জয় 

ঢাকা বারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল দলের প্রার্থী মো. ইকবাল হোসেন ও হোসেন আলী খান হাসান। এ নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। অন্যদিকে সহ-সভাপতি সহ ১৩টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থীরা।

০৫:৫৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিন। দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ তাকে নিয়োগ দিয়েছেন। আগামী রবিবার রাজার সামনে ন্যাশনাল প্যালেসে শপথ নেবেন।

মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ায় মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাগ্রহণের সুযোগ হাতছাড়া হলো। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির  ক্ষমতায় ফেরার আগে আনোয়ার ও তার মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হয়েছিল। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

০৫:৫১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আমার শরীর নিয়ে সবার এত মাথাব্যথা কেন?

তার খিলখিলে শরীর, নাক ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি, চেহারার মাপসহ নানা জিনিস নিয়ে অনবরত বিভিন্নভাবে সমালোচনার শিকার বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। যদিও সমালোচকদের কটূক্তিতে বিচলিত না হয়ে বরং তাদেরই এক হাত নিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, তিনি মোটেই এসবে পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায় সেসবের উত্তর দিতে তিনি বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়ে বার বার ট্রোলড হয়েছেন নায়িকা।

০৫:৪৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

পাপিয়ার মত অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি-মাদকে জড়িতরা নজরদারিতে

শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছেন। এছাড়া পাপিয়াদের পিছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এসব কথা বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০১:৪১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

দিল্লি তান্ডবের ৫ দিন পর মুখ খুললেন অমিত শাহ্

দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব শুরুর পাঁচদিন পর মুখ খুললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্বৃত্তদের সহিংস হামলায় দিল্লি যখন জ্বলছে এ নিয়ে এতোদিন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি অমিত শাহ।

গেল রোববার থেকে চলা পাঁচদিনের লুটতরাজ, ভাঙচুর আর জ্বালাও-পোড়াও নিয়ে কোনো কথাই বলেননি তিনি। অথচ দিল্লির আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্ব তারই।

০১:৩৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

যেসব খাবার দাঁত ও মাড়ি সুস্থ রাখবে

শরীরের প্রতিটি অঙ্গের মতো দাঁত ও মাড়ির যত্ন নেয়া প্রয়োজন। কারণ দাঁত ব্যথা খুবই যন্ত্রণাদায়ক। দাঁতের চিকিৎসাও ব্যয়বহুল। তাই সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে।

১১:১৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

যেসব খেলনা শিশুর জন্য বিপজ্জনক

শিশুরা সাধারণত খেলতে ভালোবাসে। তবে সব খেলনা দিয়ে খেলা শিশুর জন্য নিরাপদ নয়। কিছু খেলনা রয়েছে শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে। কিছু খেলনা রয়েছে যা শিশুর জন্য নিরাপদ ও জ্ঞান উদ্দীপিত করে। ঝুমঝুমি ও বিভিন্ন আকার ও রঙবেরঙের খেলনা তাদের দৃষ্টির বিকাশ করে।

০৫:০৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

অলস জীবনযাপনে ডায়াবেটিসের ঝুঁকি 

০৫:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

উত্তরায় গ্যাস পাইপলাইনে লিকেজ, যান চলাচল বন্ধ সড়কের একপাশে

রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় সড়কে হঠাৎ গ্যাসের চাপে পাইপ ফেটে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম ও গ্যাস কোম্পানির একটি টিম কাজ করছে। তারা গ্যাস পাইপলাইন মেরামতের কাজ করছে।

শুক্রবার বেলা ১০টা ৫১ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর পর কয়েক ঘণ্টা সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

০৩:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

কাটা ফল দীর্ঘক্ষণ টাটকা রাখবেন যেভাবে

স্বাস্থ্যের জন্য উপকারী ফল। এ কথা নতুন নয়। নিজের পাতে, শিশুর টিফিনে, অতিথি আপ্যায়নে-সবখানেই ফল দেয়ার প্রবণতা আছে। ঘরে ঘরে এ রীতি দেখা যায়

১০:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ফের রেড কার্পেটে উষ্ণতা ছড়ালেন ক্যাট!

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের মডেলিংয়ের সময় র‌্যাম্পে ফেলা বলিষ্ঠ পদক্ষেপ নজর কেড়েছে নেটিজেনদের। বুধবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে

০৯:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বস্ত্রমন্ত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’

বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

০৮:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ফের বাড়ল বিদ্যুতের দাম

আরেক দফা বাড়ল বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা ও সঞ্চালন- তিন পর্যায়েই দাম বেড়েছে। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে

০৮:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রেকর্ড ব্যবধানে হারল মেয়েরা!

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে  রেকর্ড ৮৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এটি বাঘিনীদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়!

আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নেমে অস্ট্রেলিয়ার গড়া রান পাহাড়ে চাপা পড়ে সালমা খাতুনের দল। অ্যালিসা হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৯০ রানের! এটিই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। 

০৮:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

প্রাণে বাঁচতে দিল্লি ছেড়ে পালাচ্ছেন মুসলিমরা

খাজুরি খাসের চার নম্বর গলির মুখটায় দাঁড়িয়ে কাঁদছিলেন ৬৫ বছর বয়সী মহম্মদ তাহির। কাঁদছিলেন পাশে দাঁড়ানো তাঁর দুই পুত্রবধূও। গলির মুখ থেকে তাঁদের বাড়িটা ছিল খান চার-পাঁচেক বাড়ির পরেই। হ্যাঁ, ছিল। এখন গোটা বাড়িটাই ছাই হয়ে গিয়েছে।

 মঙ্গলবার গভীর রাতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে হাজারখানেক যুবক ঢুকেছিল তাহিরদের গলিতে। তাদের হাতে ছিল বন্দুক, ধারালো অস্ত্রশস্ত্র। গলিতে ঢুকেই তারা মারধর শুরু করল সেখানকার বাসিন্দাদের। ঘরে ঘরে ঢুকে শুরু করল লুটপাট। তারপর একটা একটা করে বাড়িতে আগুন লাগাতে থাকল। লোকজন যে বাড়িগুলির ভিতরে রয়েছেন, তার পরোয়াই করল না।

০৭:৫৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ইলিশ আহরণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

ইলিশ আহরণকারী বিশ্বের ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে

০৬:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার