দিল্লি তান্ডবের ৫ দিন পর মুখ খুললেন অমিত শাহ্
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৬ ২৯ ফেব্রুয়ারি ২০২০
দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব শুরুর পাঁচদিন পর মুখ খুললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুর্বৃত্তদের সহিংস হামলায় দিল্লি যখন জ্বলছে এ নিয়ে এতোদিন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি অমিত শাহ।
গেল রোববার থেকে চলা পাঁচদিনের লুটতরাজ, ভাঙচুর আর জ্বালাও-পোড়াও নিয়ে কোনো কথাই বলেননি তিনি। অথচ দিল্লির আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্ব তারই।
তবে এবার দিল্লি দাঙ্গায় হত্যা ও ধ্বংসযজ্ঞ নিয়ে মুখ খুললেন অমিত শাহ।
মুখ খুলেই এ সহিংসতার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন তিনি।
ইন্ডিয়া টুডে, ইকনমিক টাইমসসহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার উড়িষ্যার এক জনসভায় অমিত শাহ বলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছে। তারা মানুষকে উসকানি দিয়েছেন। আর সেই উসকানিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লিতে। এ দাঙ্গার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধীরাই দায়ী।’
অমিত শাহ বলেন, ‘নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য সিএএ নয়, বরং নাগরিকত্ব দেয়ার জন্য এটি করা’।
উড়িষ্যায় ওই জনসভায় অমিত শাহ আরো বলেন, ‘সিএএ বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধীরা। সিএএ -এর মাধ্যমে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে বলে জানাচ্ছে কংগ্রেস, বিএসপি, এসপি, পশ্চিমবঙ্গের মমতার মতো সব বিরোধী দল। অথচ তাদের এই ব্যাখ্যা ভুল। আমরা বারবার বলছি এবং এখনও বলছি, সিএএ একজন সংখ্যালঘুর নাগরিকত্বও কেড়ে নেবে না’।
উল্লেখ্য, গত রোববারে দিল্লির মুসলিম অধ্যুষিত জাফরাবাদ এলাকায় সিএএ-বিরোধী বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে হিন্দুত্ববাদীরা। এরপর তা উত্তর-পূর্ব দিল্লির প্রায় সব এলাকায় ছড়িয়ে পড়ে। উগ্রহিন্দুত্ববাদীরা রড, লাঠি, অ্যাসিড নিয়ে সিএএ-বিরোধীদের ওপর হামলায় চালায় বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।
বেছে বেছে মুসলমানদের ওপর এ আক্রমণ চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে আর্ন্তজাতিক গণমাধ্যম বিবিসি।
এ সহিংসতায় হিন্দুত্ববাদীদের থেকে রক্ষা পায়নি মসজিদ, ও ধর্মগ্রন্থ কোরআনও। দিল্লির কয়েকটি মসজিদে আগুন লাগায় তারা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে সেসব জ্বালাও-পোড়াও ও আগুন লাগানোর দৃশ্য।
দিল্লির এই দাঙ্গায় এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুই শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে বিজেপি নেতা কপিল মিশ্র উসকানি ছড়ানোর পরই রোববার দিল্লিতে এ নজিরবিহীন তাণ্ডব শুরু হয়।
এসব ঘটনার পাঁচদিন পরে এসে এই সহিংসতার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেছেন বিজেপি নেতা অমিত শাহ।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






