ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

সাংবা‌দিক আজাদ হোসেন সুমন আর নেই

কৃতি সাংবাদিক আজাদ হোসেন সুমন আর নেই। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিট দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ সাবেক নেতা আজাদ হোসেন সুমন রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 

১১:১৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

রাতে ভালো ঘুমের জন্য যেভাবে তৈরি হবেন

আপনি ক্লান্ত, লম্বা একটা ঘুম দেয়ার জন্য শুয়ে পড়লেন বিছানায়। কিন্তু ঘুম কিছুতেই আসছে না । বহু লোকেরই এ সমস্যা হয়েছে কোনও না কোনও সময়। সুতরাং প্রশ্ন হলো, কীভাবে নিজের মনকে চাপমুক্ত করে চমৎকার ঘুমের জন্য নিজেকে তৈরি করা যায়? এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। ঘুমোতে যাওয়ার কিছু নিয়ম-কানুন আছে যা সবাই শিখে নিতে পারেন। এখানে তেমনটি ৫টি টিপস দেয়া হলো, যা ভালো ঘুমের কিছু পরীক্ষিত কৌশল।

১০:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ইউসিমাস ক্ষুদে জিনিয়াসদের বিশ্বজয়

৮ মিনিটে ২০০ অংকের সমাধান!

বিশ্বকে তাক লাগালো বাংলাদেশের ক্ষুদে জিনিয়াসরা। ইউসিমাস অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবাক করা সাফল্য ছিনিয়ে এনেছে তারা।  ইউসিমাস মালয়েশিয়ার উদ্যোগে প্রতিবছরের মতো এবারো ৭-৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ২৪তম অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। কম্বোডিয়ার ফেনম পেং-এর দ্য প্রিমিয়াম সেন্টার সেন সক্-এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৫০০০-এর অধিক শিক্ষার্থী অংশ নেয়।

০৯:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ জয়া আহসান: আনন্দবাজার

এই মুহূর্তে অভিনেত্রী জয়া আহসান বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

০৯:২৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজাকারের তালিকায় ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

০৮:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক প্রধান পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মঙ্গলবার এই রায় দেন দেশটির একটি আদালত।

০৮:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

‘রাজাকারের তালিকায় ভুলবশত কারো নাম এলে বাদ দেয়া হবে’ 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক জানিয়েছেন, ভুলবশত রাজাকারের তালিকায় কারও নাম এসে থাকলে আবেদনের প্রেক্ষিতে যাচাই করে তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ দেয়া হবে।
 

০৭:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

জিয়ার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, বললেন ফখরুল

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা ৯ মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা।

০৬:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

দ্রুত ঠাণ্ডার সমস্যা কমাতে করণীয়

কাশি, হাঁচি, সর্দি ও গলাব্যথার মতো ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব একবার দেখা দিলে সহজে ভালো হতে চায় না। ওষুধ সেবনেও বেশ লম্বা সময় প্রয়োজন হয় পুরোপুরি সেরে ওঠার জন্য। সাধারণত ঠাণ্ডাজনিত সমস্যায় কমলালেবুর রস কিংবা মুরগির স্যুপ পান করা হয়। কিন্তু এই দুইটি খাবার সেরে ওঠার জন্য একেবারেই পর্যাপ্ত নয়। এ সময়ে প্রয়োজন আরও কিছু উপকারী খাদ্য উপাদান।

০৬:৪২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ফেসবুক বর্জনের আহ্বান আবারও

জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা বিশ্বব্যাপী মানুষকে ফেসবুক বর্জন করার আহ্বান জানিয়েছে। তিনি মানুষের জীবন থেকে ফেসবুককে বাদ দিতে বলেছেন।

ওয়্যার্ড ম্যাগাজিনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রেইন অ্যাক্টোন ফেসবুক বর্জনের ঘোষণা দিয়েছেন।

০৬:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

রানের পাহাড় টপকালো খুলনা

রানের পাহাড় টপকে টানা দ্বিতীয় জয় তুলে নিলো খুলনা টাইগার্স। রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিক। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন খুলনা অধিনায়ক।

১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই খারাপ হয় খুলনার। দলীয় ২৫ রানের মধ্যে দুই ওপেনার শান্ত এবং রহমতুল্লাহ গুরবাজকে হারিয়ে বসে তারা। এরপর রাইলি রুশোকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মুশফিকুর রহিম।  ৪২ রানে রুশো ফেরার আগে দলকে শক্ত অবস্থানে রেখে যান। ক্রিজে তখনও লড়ছেন মুশি। শামসুর রহমান এসে খেলে যান ২৯ রানের কার্যকরী ইনিংস।

০৬:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ভিপি নুরের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় এ হামলা হয়। এই ঘটনায় সিফাত নামে এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। এছাড়া হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন।

 

০৬:২৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ভাষা সৈনিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায়!

ভাষা সৈনিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বরিশালের প্রয়াত মিহির লাল দত্তের নামও এসেছে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকায়।  বরিশাল বিভাগের তালিকায় ২২নং পাতায় ৯৪নং এ মুক্তিযোদ্ধা মিহির লাল দত্তের নাম উল্লেখ করা হয়েছে রোববার প্রকাশিত রাজাকারের তালিকায়। সেখানে তার পিতার নাম জীতেন্দ্র দত্ত এবং আগরপুর রোডের বাসিন্দা উল্লেখ করা হয়।

১১:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

বিদায় হেমন্ত, এলো শীত

উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ

বিদায় হেমন্ত। আনুষ্ঠানিক সূচনা হলো শীতের। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলা মাস পৌষের প্রথম দিন। শীতের শুরুতেই কুয়াশা তার চাদর বিছিয়ে ঢেকে রাখে চারপাশ। রাতভর ঝরে পড়া শিশিরে ভিজে ওঠে ঘাস, লতাপাতা, ঘরবাড়ির টিনের ছাউনি। ঘাসের ডগায়, পাতার কিনারে জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দুতে ভোরের সোনালি রোদের স্পর্শ চারদিকে দ্যুতি ছড়ায়।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১১:৫০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

যে কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ বাতিল করলো আয়ারল্যান্ড

আর্থিক সংকটের কারণে আগামী বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আইরিশরা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তিনি জানান আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর থেকে আর্থিক সমস্যায় ভুগছে বোর্ড।

 

১১:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

কুচকাওয়াজে সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন কুচকাওয়াজ পরিচালনা করে।

রাষ্ট্রপতি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আকবর হোসেনকে নিয়ে একটি খোলা জিপে করে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সর্বস্তরের মানুষ ২ ঘণ্টার এই কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

০৭:৪৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেন। এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

০৭:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

বিজয় দিবসের চেতনা, তরুণ প্রজন্মের অঙ্গীকার

১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পরিচয় লাভ করে বাংলাদেশ।

১০:২২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, ১০ জনের মৃত্যু

গাজীপুরে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

১০:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

বিজয় দিবস: জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদ ভবন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদের দক্ষিণ প্লাজা।

০৯:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

জীবনের গল্প শোনালেন দিলরুবা খান

শিল্পী আবদুল আলীমের গান গেয়ে গানের জগতে যাত্রা শুরু করেছিলেন দিলরুবা খান। তার বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী ছিলেন।

০৯:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

দান-খয়রাতে কার্পণ্য করবেন না

১৫ ডিসেম্বর ২০১৯, রোববার। এদিনে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মকর রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে পূর্বাভাস

০৯:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

শীতে যেসব রোগ থেকে সাবধান থাকা জরুরি

বাংলাদেশে শীত মৌসুম চলে এসেছে। ঢাকায় শীতভাব ততটা অনুভূত না হলেও গ্রামীণ অঞ্চলগুলোতে এখন বেশ ঠাণ্ডা। গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও প্রতিবছর এসময়ে বেশ কিছু বাড়তি রোগব্যাধি দেখা যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। শীতকালে কি ধরণের সমস্যা দেখা যায় এবং তা সামলাতে কী করা উচিত?
যেসব রোগব্যাধি হতে পারে
মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হাসিনাতুন জান্নাত বলছেন, শীতের সময়টায় ঠাণ্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে।

০৭:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার

দুধে পানি মেশানো কি না তা বুঝবেন কীভাবে?

পানি মেশানো দুধে বাজার সয়লাব। বর্তমানে অধিক লাভের জন্য দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করেন বিক্রেতারা। পানি মিশ্রিত ভেজাল দুধ খেয়ে প্রত্যাশিত উপকার মেলে না।

০৭:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার