ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ বরাদ্দ ৮৭ হাজার কোটি টাকা

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়সহ ২৮টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ

০৮:৩৮ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

৫ লাখ ২৩ হাজার কোটি টাকা কোত্থেকে আসবে?

২০৪১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সুখী উন্নত - সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে।
 

০৮:২৪ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

কৃষি খাতে বরাদ্দ বাড়লো ১ হাজার ২৬১ কোটি টাকা  

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫৩ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ১ হাজার ২৬১ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন।

০৭:৫৫ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

সংসদের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম বাজেট বক্তৃতা উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পৌনে এক ঘণ্টা পর বাজেট বক্তৃতার বাকি অংশ উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।  বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত ৩০ মিনিট বাজেট বক্তব্য পাঠ করেন। এসময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘক্ষণ টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

০৭:৪৩ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

১০০ টাকার কথা বললে ২৭ টাকা ট্যাক্স

এবার কথা বলার ক্ষেত্রে  কর বাড়লো। মোবাইল ফোনে কথা বললে আগের চেয়ে বেশি হারে কর দিতে হবে সরকার। নতুন করে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় বাড়ছে কলরেট। এখন থেকে প্রতি ১০০ টাকার কথা বললে স্বয়ক্রিয়ভাবে ২৭ টাকা চলে যাবে সরকারের পকেটে।

০৭:৩০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

 সিগারেট ও বিড়ির দাম বাড়ছে

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানো হচ্ছে।

আগামী বছর নিম্নতম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম প্রস্তাব করা হয়েছে ৩৭ টাকা। সেখানে সম্পূরক শুল্ক ধরা হয়েছে ৫৫ শতাংশ। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য হবে ৬৩ টাকা এবং সম্পূরক শুল্ক হবে ৬৫ শতাংশ। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য হবে ৯৩ টাকা ও ১২৩ টাকা। এখানে সম্পূরক শুল্ক হবে ৬৫ শতাংশ, যা চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী নিম্নতম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৩৫ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ।

০৭:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

যেসব পণ্যের দাম কমতে পারে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্য আমদানিতে ২৫ শতাংশ থেকে শূন্য শতাংশ পর্যন্ত শুল্কা হ্রাস করা হয়েছে। সাধারণত আমদানি শুল্ক হ্রাসে ভোক্তা পর্যায়ে পণ্যগুলোর দাম কমে। এবার একনজরে দেখা যাক এসব পণ্যের তালিকা।

০৭:১২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

অভিনন্দনকে নিয়ে  বিশ্বকাপ বিজ্ঞাপন: নিন্দার ঝড়

বিশ্বকাপে আগামী ১৬ জুন মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। এর আগেই ক্রিকেট নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বিবাদ শুরু হয়ে গেছে।  শুরুটা হয়েছে পাকিস্তানে টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনে বালাকোটে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের চরিত্রের অভিনয় দেখানোর জন্য। ভারতের অভিযোগ, ওই বিজ্ঞাপনে পাইলট কমান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করা হয়েছে।

০৪:২৯ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

মোবাইলে ৫ টাকার বেশি ধার পাবেনা গ্রাহকরা  

মোবাইল অপারেটরগুলোর ধার দেয়ার পরিমাণ এখন আর বেশি দেয়া যাবে না। এখন মোবাইল অপারেটরগুলো থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ধার নেয়া যেত। তবে গ্রাহকদের বিড়ম্বনার বিভিন্ন দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

০৪:২৪ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

গুগলকে পেছনে ফেলে অ্যামাজন শীর্ষে 

অ্যাপল ও গুগলকে পেছনে ফেলে ব্র্যান্ড হিসেবে শীর্ষ স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের ওয়েব সার্ভিস ভিত্তিক কোম্পানি অ্যামাজন। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে বিশ্ববাজার গবেষণা সংস্থা কান্টার।

কান্টার জানিয়েছে, অ্যামাজনের ব্র্যান্ড মূল্য ৫২ শতাংশ বেড়ে ৩১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগে অ্যামাজন তিন নাম্বার স্থানে ছিল। প্রথম স্থানে ছিল গুগল। কিন্তু বর্তমানে অ্যামাজন দখল করেছে প্রথম স্থান। আর দ্বিতীয় স্থান দখল করেছে অ্যাপল। তৃতীয় স্থানে আছে গুগল।

০৪:১৫ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

জিপিএ-৫ থাকছে না

পাবলিক পরীক্ষাগুলোতে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট এভারেজ জিপিএ-৫ আর থাকছে না। এবার কমিয়ে জিপিএ-৪ করা হচ্ছে। সর্বোচ্চ গ্রেড জিপিএ-৪ ধরে এর ভিত্তিতে পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হবে। উচ্চ শিক্ষাস্তরে দেশীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় বা ব্যাপ্তিও কমিয়ে আনা হবে। এক মাস বা তার বেশি সময় ধরে পরীক্ষা নেওয়া থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

০৪:১০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় বাজেট : আওয়ামী লীগের রেকর্ড

জাতীয় বাজেট ঘোষণায় রেকর্ড সৃষ্টি করেছে দেশের পুরনো ও সর্ববৃহৎ দল আওয়ামী লীগ।  বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবারের বাজেট হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২১ তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট।

স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট। ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।

০১:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

পথ বদলালো বায়ু: গুজরাটে আঘাত হানছেনা 

রাতের মধ্যে দিক পরিবর্তিত হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড় বায়ু গুজরাট উপকূলে আঘাত হানছে না বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বুধবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি সাগরের আরও ভিতর দিকে সরে গেছে বলে আবহাওয়া দপ্তরের বরাতে জানিয়েছে এনডিটিভি।

০১:০৭ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

ফেরদৌসের ভিসা বাতিলের কোনো যুক্তি নেইঃ মমতা 

ভারতের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন বাংলাদেশি তারকা ফেরদৌস। এ ঘটনায় তাকে ‘কালো তালিকাভুক্ত’ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটি ছাড়ার নির্দেশ দেয়। অবশেষে ওই ঘটনার প্রায় দুই মাস পর এ বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

০৮:০৭ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

পাকিস্তানকে ৩০৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বড় স্কোরের পথ দেখান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। আর তারই ধারাবাহিকতায় ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে অসিরা।

প্রথমে ব্যাট করতে নেমে ফিঞ্চ ৮৪ বলে ৮২ রান করে আমিরের বলে আউট হন। ১৩ বল খেলে ১০ রান করে স্টিভেন স্মিথ আউট হন আসিফ আলির বলে। ভালো খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল।

০৭:৫৮ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

পুরুষের চেয়ে আয়ু বেশি নারীর

দেশের মোট জনসংখ্যা কত

বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি)-এর প্রতিবেদনে বলা হয়েছে — বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৩ হয়েছে। এর মধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর ও নারীর আয়ু ৭৩ দশমিক ৮ বছর।

২০১৮ সালে দেশের জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ। ফলে জনসংখ্যা এখন ১৬ কোটি ৪৬ লাখ।

০৭:৫৬ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

চার ব্যাংকের লিখিত পরীক্ষা ২১ জুন

রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের (সোনালী, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ব্যাংক) লিখিত পরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষায় ১০ হাজার ৫৯৪ প্রার্থী অংশ নেবেন। যাঁরা এ পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের রোল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

০৬:৫১ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

শৈলকুপায় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা

শহরের কোলাহল থেকে একটু শান্তির পরশ আর বিনোদন পেতে গত সোমবার দুপুর থেকেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুঁটিমারি গ্রামের মাঠে আসতে শুরু করেন বিনোদনপ্রেমীরা। কেউবা হেঁটে, কেউবা সাইকেলে বা মোটরসাইকেলে। উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দেখা। আর অপরকে বিনোদন দিতে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে হাজির হয়েছিলেন নানা বয়সি মানুষ।

০৪:৫০ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

প্রাণ ঘি রাঁধুনী ধনিয়া-জিরা গুঁড়ার লাইসেন্স স্থগিত

পরীক্ষায় পণ্যের নিন্মমান পাওয়ায় দ্বিতীয় দফায় দেশের শিল্পগোষ্ঠী প্রাণ, স্কয়ারসহ ১৬টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। থ্রি স্টার ফ্লাওয়ার মিলের থ্রি স্টার ব্র্যান্ডের হলুদের গুঁড়া ও এগ্রো অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের খুসবু ব্র্যান্ডের ঘিয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে।

০৪:৪৬ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

রাজধানীতে ডেঙ্গু জ্বরে দু`জনের মৃত্যু

রাজধানীতে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু ও ২৪৯ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার   এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাব অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত ২৪৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

০৪:৪০ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ১০  শিশু আহত 

নোয়াখালীর মাইজদীতে সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ১০ জন আহত হয়েছে।  বুধবার সকালে মাইজদীর নোয়াখালী জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ বলেন, সকালের দিকে অকস্মাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

০৩:২১ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

ঝুঁকি নিলেই ঘটতে পারে অঘটন

গর্ভাবস্থায় বিপদ

গর্ভাবস্থায় নারীদের দরকার বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারণের আগেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার। কারণ একজন সুস্থ্য মা-ই পারেন একটি সু্স্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা।

বেশিরভাগ গর্ভাবস্থা সহজেই পার হয়ে যায়। কিন্তু জটিলতার বিপদজ্জনক উপসর্গগুলো জানা থাকলে প্রয়োজনের সময় আপনি দ্রুত উদ্যোগ নিতে পারবেন। আপনার ডাক্তার, প্রশিক্ষিত ধাত্রী বা হাসপাতালের সঙ্গে কথা বলুন, যদি আপনার এ ধরনের যে কোন একটি সমস্যা হয় :

০১:০০ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

সংসদ চলবে ১১ জুলাই পর্যন্ত

বাজেট পেশ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন আগামী ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আসছে ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। 

 

১০:৩৪ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

ভেঙে গেল পরীর বাগদান?

ভেঙে গেল পরীর বাগদান? দুই বছর বিনোদন সাংবাদিক তামিম হাসানের সাথে চুটিয়ে প্রেম করেছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর এ বছর ১৪ এপ্রিল তাঁদের বাগদান হয়। হঠাৎ তাঁদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর শোনা যাচ্ছে।


 

০৮:২৮ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার