ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

কানাডায় আ. লীগের নতুন কমিটি গঠন  

কানাডার অন্টারিও আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। টরেন্টোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত অন্টারিও আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ হাসান সভাপতি এবং সুদিপ সোম রিঙ্কুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

০৩:৪৬ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট  

বাংলাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ১২ আগস্ট উদযাপিত হতে পারে।

আবু ধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ১ আগস্ট। সে হিসেবে, সেখানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ১১ আগস্ট।

০৩:৩৭ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

সুন্দরবন বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য

সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য নানা উন্নয়ন প্রকল্পের কারণে গত সপ্তাহে সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়।

০৩:৩৩ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিদিশা  

জাতীয় পার্টির রাজনীতিতে ফের সক্রিয় হতে যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দীক। এমন গুঞ্জন শুরু হয়েছে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় ফোরামে।

জাপা নেতারা বলছেন, দলের আসার জন্য  শীর্ষ নেতাদের সঙ্গে বিদিশা  যোগাযোগ শুরু করে দিয়েছেন । এমন সম্ভাবনার কথা  বিদিশা নিজেও স্বীকার করেছেন।

০৩:২৬ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ইকোসকের সদস্য হলো বাংলাদেশ  

২০২০-২০২২ মেয়াদে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)'র সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ জুন) রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ।

১১:৫০ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

বিশ্বকাপে আবারো বৃষ্টির হানা। শুক্রবার বৃষ্টির কারণে নটিংহামের ট্রেন্ট ব্রিজে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যার ফলে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। 
বাংলাদেশ সময় বিকাল তিনটায় ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা হয়নি।

১১:৪৫ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

আষাঢ়ে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান .....
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে/ কবি গুরু রবীন্দ্র নাথের আষাঢ় মাসকে সামনে রেখে এই গানটি লিখেছিলেন অনেকদিন আগে। কিন্তু এখনও বর্ষার আবাহনে এই গানটি সবচেয়ে বেশী জনপ্রিয়। 
আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। 

১১:৩৮ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

বাজেট পেশের পরদিনই বাড়লো সোনার দাম

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন হলো বৃহস্পতিবার। পরদিন শুক্রবারই বাড়লো সোনার দাম।  প্রায় সাড়ে চার মাস পর বাংলাদেশের বাজারে ভালো মানের সোনার দাম বেড়েছে প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা।

১১:৩৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

রাজস্ব আয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য: ড. জাহিদ

রাজস্ব আয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিকট অতীতের বাজেটের তুলনায় অনেকটাই বাস্তবসম্মত, এটা অর্জনযোগ্য। সেদিক থেকে বাজেট যে তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছিল, এবার তাতে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। এবার ভ্যাট আইন পরিবর্তন ও তার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এতে রাজস্ব আহরণের ওপর কী ধরনের প্রভাব পড়বে তা অনিশ্চিত। বললেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

০৯:২১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ধনীদের সুবিধা দেয়ার অভিযোগ সিপিডি’র

বাজেটে গরিবরা উপকৃত হবে না

২০১৯-২০ প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই বাজেটে যারা কম আয় করে তাদের জন্য সুবিধা দেয়া হয়নি, অথচ সম্পদশালীদের সুবিধা দেয়া হয়েছে।  এই পর্যালোচনা- বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)।

০৯:১৫ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

পাবনায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ৫

পাবনায় তিনটি স্থানে বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ ৫ জন মারা গেছেন।

নিহতরা হলেন : বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামাণিকের ছেলে মান্নান (৫৮), হবিবর প্রামাণিকের ছেলে সালাম (৫০), মনসের সেখের ছেলে আনসার সেখ (৬০), চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন (১৩) ও ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের হারান আলীর ছেলে শামীম আহমেদ (৩৫)।

০৯:১১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে: বিএনপি

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে। বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি বলেন, এতে জনগণের প্রত্যাশা পূরণ করবে না।

০৯:০৮ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ফিটনেসে মগ্ন নায়িকা

টিভির সবচে’ দামি অভিনেত্রী হতে চলছেন করিনা

তাঁকে দেখলেই বোঝা যায় তিনি ফিটনেস ফ্রিক। দিনের অনেকটা সময়ই শরীরচর্চায় কাটান তিনি। অর্থাত্ করিনা কপূর খান। ছুটির দিনেও সে নিয়মের অন্যথা হয় না।

০৮:৪৩ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

পশ্চিমবঙ্গে ডাক্তারদের আন্দোলন

মমতাকে অবস্থান বদলাতে বললেন অপর্ণা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে স্বাস্থ্যব্যবস্থায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে তাঁর অবস্থান থেকে সরে আসার আবেদন জানালেন অভিনেত্রী-পরিচালিকা অপর্ণা সেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কথা ভেবেই তা করা উচিত বলে মনে করেন তিনি। 

০৬:৪০ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

চাকরি দেয়া নয়, বলেছি ৩ কোটি কর্মসংস্থানের কথা: প্রধানমন্ত্রী  

২০৩০ সালের মধ্যে তিন কোটি কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেয়ার কথা বলিনি। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেয়ার কথা বলিনি। ১০০ কোটি টাকা থোক বরাদ্দ রেখেছি। শিক্ষার কথা বলেছি; প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আর আমরা চাই ট্রেনিং নিয়ে শিক্ষিত হয়ে নিজের কাজ নিজে করতে শিখুক।

০৬:০২ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

দুরু দুরু বক্ষ ...

যখন আমার এই লেখাটি প্রকাশিত হবার কথা, তার আগেই আমাদের বাজেটটি সবার জানা হয়ে গেছে। এই মুহূর্তে দেশের বাইরে বসে যখন আমি এই লেখাটি লিখছি, তখন অবশ্যি আমি বাজেট সম্পর্কে বিশেষ কিছু জানি না।

১১:০৯ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

জীবন থেকে নেয়া

জীবন ফুলশয্যা নয়, তারপরও জীবন সুন্দর। আপনিই আপনার জীবনের সঙ্গী। জীবনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলন। জীবনকে সিরিয়াসলি না নিয়ে সহজভাবে গ্রহণ করুন।

১১:২৪ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র

এতদিন যাদের বয়স ১৮ বছর কিংবা তদূর্ধ্ব ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান থাকলেও এবার নিবন্ধনের আওতায় আসছে ১৮ বছরের কম বয়সী শিশুরা।

০৯:৪৮ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

কোপা আমেরিকা-২০১৯ সূচি

আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসর বসবে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের

০৯:২৭ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছেন

আগামী অর্থবছরে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

০৯:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের শুল্ক-কর আরোপের প্রস্তাব আসায় আইসক্রীম, স্মার্টফোন, ভোজ্যতেলসহ কিছু দ্রব্যের দাম বাড়তে পারে।

০৯:০৭ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে

দীর্ঘ ৯ বছর পর আবারো নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। এ খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে বৃহস্পতিবার সংসদে জানানো হয়েছে।

০৮:৫৭ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে

০৮:৫০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

স্মার্টফোনের দাম বাড়ছে

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাই বাড়তে যাচ্ছে স্মার্টফোনের দাম।

০৮:৪২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার