বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে: বিএনপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৮ ১৪ জুন ২০১৯
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, এ বাজেটে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে। জনগণের প্রত্যাশা পূরণ করবে না। এই বাজেট ধনী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের বাজেট দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।
শুক্রবার বাজেট নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, এ বাজেট জনগণ গ্রহণ করেনি। বাজেটে বৈষম্য বাড়বে। ধনীরা আরও ধনী হচ্ছে, দরিদ্ররা আরও দরিদ৶ হচ্ছে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের ওপর করের চাপ বাড়বে। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে পড়বে। জনগণের প্রত্যাশা পূরণ করবে না।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ও তাদের সুবিধাভোগীদের জন্য এ বাজেট। দুর্নীতির সব পথ এখন উন্মুক্ত। স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, বাজেটের মাধ্যমে জনগণ করের বোঝা পেয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এটি উচ্চাভিলাষী বাজেট। বাজেটে ব্যয় বেড়েই চলেছে। ঘাটতি মোকাবিলায় ঋণের পরিমাণ বেড়ে যাবে। ঋণের পরিমাণ সুদসহ জমতে জমতে পাহাড়সম হলেও পরিশোধের দিকনির্দেশনা এ বাজেটে নেই। যার দায়ভার ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের সমালোচনা করে বিএনপির বক্তব্যে বলা হয়, জিডিপি ৮ দশমিক ১৩ শতাংশ বলা হলেও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাচ্ছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ছে না।
বক্তব্যে বলা হয়, সরকার পরোক্ষে কর বেশি আদায় করছে, যা সাধারণ মানুষের ওপর বেশি পড়বে। উৎপাদনশীল খাত বাড়ছে না ও বহুমুখী হচ্ছে না। শিল্পকারখানার সংখ্যা বাড়েনি বরং কমেছে। দুর্নীতিগ্রস্ত ব্যাংকগুলোকে সুবিধা দেওয়া এবং কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই, উল্লেখ করে বিএনপি মহসচিব বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণের কাছে দায়বদ্ধও নয়। যাদের হাতে দেশের অর্থনীতি জিম্মি, তারাই সরকার পরিচালনা করছে। দেশের জনগণ এ বাজেট গ্রহণ করবে না।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





