ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

নিয়মিত বেঞ্চেই খালেদার রিটের শুনানি 

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতার রিট শুনানি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে হবে।

 

০৮:২১ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

বিএনপি কার্যালয়ে তালা দিয়ে ছাত্রদলের বিক্ষোভ

ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রদলের বিগত কমিটির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করেন ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

০৮:১৮ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

 ঝাঁজ বেড়েছে পেঁয়াজের  

হিলি স্থলবন্দর দিয়ে ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকার ফলে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা কেজি দরে। অথচ ঈদের আগে  পাইকারি বিক্রি হচ্ছিল ১২-১৩ টাকায়।

০৮:১২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

আড়াই লাখ টন ধান কিনবে সরকার  

কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে ২৬ টাকা কেজি দরে আরো আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১১ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

০৮:০৪ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

শেয়ার বাজারে চাঙ্গাভাব: লেনদেন ৩ মাসে সর্বোচ্চ 

টানা ৮ কার্যদিবস ধরে দেশের শেয়ারবাজার উত্থানে রয়েছে। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২৫ পয়েন্ট। সূচকের এমন উত্থানের সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেনেও বড় উন্নতি হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

০৭:৫৯ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

আবহাওয়ার পূর্বাভাসটাই সত্যি হলো। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই। ব্রিস্টলে বিশ্বকাপের এই ম্যাচে টসই হতে পারেনি।

 

০৭:৫৭ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শংকা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও কি ভেসে যাবে বৃষ্টিতে ? এ  শঙ্কা এখন ক্রিকেট সংক্রান্ত সবার।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

১১:০৮ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

থিওডোলাইটের দাম ৫০লাখ

চাঁদ দেখতে কেনা হবে অত্যাধুনিক যন্ত্র

চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে।  এবার ঈদুল ফিতরের আগে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হলো। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে। প্রতিটির দাম পড়বে প্রায় ৫০ লাখ টাকা।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

১১:০০ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

অভিযোগ কবুতর চুরি

গাছে বেঁধে, চুল কেটে ২ শিশুকে অমানবিক নির্যাতন

ঝালকাঠির নলছিটি। অভিযোগ কবুতর চুরির। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হলো দুই শিশুকে। এদের মধ্যে এক কিশোরের মাথার চুল কেটে দিয়ে অমানবিক আচরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক রোববার বিকেলে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটায়।

১০:৪২ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ !

রাজধানী ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতেই রাখা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ।  এমন পিলে চমকানো তথ্য দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।  গেল ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে বলে জানালেন তিনি।   মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের নিয়মিত বাজার তদারকির বিগত ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি কয়েকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়ার কথাও জানান তিনি।

০৫:৫৯ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

চাঞ্চল্যকর অডিও ফাঁস

ডিআইজি মিজান দুদক পরিচালককে ঘুষ দেন ৪০ লাখ!

পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজান দাবি করেছেন, ওই অডিও ক্লিপের দুই ব্যক্তির মধ্যে একজন তিনি নিজে, অন্যজন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির। তার অভিযোগ, তদন্তকালে ঘুষ বাবদ ৪০ লাখ টাকা নিয়েছেন এনামুল।

০১:৪২ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

তারেককেও নিশ্চিতভাবে শাস্তির মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার আগ্রহী নয়। তাদের নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও চায় না তারা নিজ দেশে ফিরে যাক। রোববার বিকেলে গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা অপরাধী তারেক রহমানকেও নিশ্চিতভাবে শাস্তির মুখোমুখি করা হবে।

১০:১০ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

ঈদে তিন ছবি মুক্তি পেলেও হল দর্শকশূন্য

এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে। তবে দর্শকশূন্য প্রায় প্রতিটি হল। গল্পের মান ও নির্মাণে নতুনত্ব না থাকায় হতাশ দর্শকরা।

০৯:৩২ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় কনেসহ নিহত ১৩

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় কনে ও দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য সড়কে উল্টে

০৯:০৯ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটির পর রোববার সরকারি অফিস খুলেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের

০৮:৫৪ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

সবার ওপরে সাকিব

চলতি বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে সাকিব আল হাসান। শনিবার পর্যন্ত এবারের আসরে ১৩টি ম্যাচ হয়েছে

০৮:৪৬ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ গ্রহণ করেছেন।
 

০৮:৩২ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

ওসি মোয়াজ্জেম পলাতক, তাই খুঁজে পেতে সময় লাগছে

ওসি মোয়াজ্জেম যতটুকু অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। নুসরাত হত্যায় কেউ ছাড় পাবে না, সে যে-ই হোক।

০২:২৪ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

সাকিবের সেঞ্চুরিতেও হার ঠেকাতে পারলো না বাংলাদেশ

সাকিব আল হাসান এগিয়ে নিয়েছিলেন ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালো দিতে পারলো না টিম বাংলাদেশ। ব্যবধানটাও পারলো না কমাতে।

বিশাল সংগ্রহের পেছনে ছুটে ইনিংসের মাঝামাঝি পর্যন্ত ভালোই লড়েছিল টাইগাররা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু বাকিদের কাছ থেকে সে অর্থে সমর্থন না পাওয়ায় ম্যাচ শেষে বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটা বেশ বড়, ১০৬ রানের।

 

১১:৪১ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

চাঁদ মঙ্গল গ্রহের অংশ: ট্রাম্প

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  চাঁদ মঙ্গল গ্রহের অংশ। ২০২৪ সাল নাগাদ মহাকাশচারীদের

১০:২৮ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান।

১০:০৯ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

বাংলাদেশ-ইংল্যান্ড খেলা (লাইভ)

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ইংল্যান্ড। সেই চ্যালেঞ্জ উতরাতে ব্যাটিং করছে টাইগাররা। তা দেখুন সরাসরি।

 

০৯:১৭ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

বাংলাদেশকে ৩৮৭ রানের টার্গেট ইংল্যান্ডের

বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশকে ৩৮৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। এ পথে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে নিজেদের

০৮:২৫ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

ইংলিশদের বিপক্ষে জয়ের হাতছানি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এবারের আসরে প্রথমবারের মতো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিলেন বোলিং। দুই দিন পিচ কাভারে ঢাকা থাকায় শুরুতে উইকেট থেকে কিছুটা সুবিধা আশা করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো বাংলাদেশও স্পিন দিয়ে বোলিং শুরু করেছে। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে দিয়ে প্রথম ওভার করান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সব মিলিয়ে ছয়বার ইনিংসের প্রথম ওভারে বোলিং করলেন সাকিব। প্রথম ওভারে দেন কেবল একটি সিঙ্গেল।

০৪:২২ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার