তারেককেও নিশ্চিতভাবে শাস্তির মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১০ ৯ জুন ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার আগ্রহী নয়। তাদের নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও চায় না তারা নিজ দেশে ফিরে যাক। রোববার বিকেলে গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় জুলাইয়ে চীন সফরেও আলোচনা করবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা অপরাধী তারেক রহমানকেও নিশ্চিতভাবে শাস্তির মুখোমুখি করা হবে।
সম্প্রতি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর থেকে ফেরার পরদিনই সফরের বিস্তারিত তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। রোববার গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিন দেশে তার সরকারি সফরের আদ্যোপান্ত তুলে ধরেন তিনি। সরকার প্রধান জানান, জাপান ও ফিনল্যান্ড নানা ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
মূল বক্তব্য পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ও খোদ মিয়ানমারই চায় না, রোহিঙ্গারা ফিরে যাক।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা যারা এখানে ভলান্টিয়ারের কাজ করে, তারা কোনো দিনই চায় না কোনো রিফিউজি তাদের দেশে ফিরে যাক। সমস্যা মিয়ানমারকে নিয়ে। তারা কিছুতেই চায় না এদের নিতে।
তিনি জানান, আগামী জুলাইয়ে শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে গিয়ে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি নিয়েও দুশ্চিস্তার কিছু নেই।
বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের আশা সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তিস্তা নিয়ে চিন্তা করতে হবে না। এটা ডেল্টা, হিমালয় থেকে নদীগুলো যে আসছে তা বাংলাদেশের ওপর দিয়ে যেতেই হবে। এখন কথা হচ্ছে আমরা পানি কতটুকু ধরে রাখতে পারবো। এ ব্যবস্থা করে পানি আর চাইতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি মহল তারেক রহমানের বিচার চায় না। তবে নিশ্চিতভাবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সে এত বেশি টাকা করে ফেলেছে যে, ইংল্যান্ডে গিয়ে বিলাসবহুলভাবে থাকছে। সেখানে গেলেই একটা না একটা বিপদ তৈরি করে।
সম্প্রতি পাসপোর্ট ছাড়া বিমানের পাইলটের বিদেশ ভ্রমণ ইস্যুতে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন ইমিগ্রেশন প্রক্রিয়ায় আরো কঠোর হবে সরকার।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















